৩০ ডিসেম্বরেও কোনো পলাতক ফিরে আসবে না: সাখাওয়াত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৩০ ডিসেম্বরেও কোনো পলাতক ফিরে আসবে না: সাখাওয়াত
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬



৩০ ডিসেম্বরেও কোনো পলাতক ফিরে আসবে না: সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ‘৩০ ডিসেম্বরেও বাংলাদেশে কোনো পলাতক ফিরে আসবে না। পলাতক নেত্রীও আসবে না। সুতরাং তাদের কথায় কেউ দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করবেন না।’

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নগরীর ডিআইটি মসজিদ প্রাঙ্গণে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে দলটি।

বিগত সরকারের শাসনামলের সমালোচনা করে সাখাওয়াত হোসেন খান বলেন, ‘আপনারা দেখেছেন, বাংলাদেশে গত ১৭ বছর একটি ফ্যাসিস্ট সরকার রাজত্ব কায়েম করেছিল। তারা এ দেশের মানুষের গণতন্ত্র হরণ করেছিল। গুম, খুন, হত্যা ও নির্যাতন এই নারায়ণগঞ্জকে গ্রাস করে রেখেছিল।’

তিনি অভিযোগ করেন, ওই সময়ে নারায়ণগঞ্জে সাত খুনসহ বিভিন্ন হত্যাকাণ্ড ঘটেছে এবং বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘তারা ভেবেছিল চিরকাল ক্ষমতায় থাকবে। কিন্তু তাদের সেই ক্ষমতার স্বাদ এ দেশের মানুষ ও ছাত্রসমাজ চব্বিশের ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে ধূলিসাৎ করে দিয়েছে।’

আওয়ামী লীগের পলাতক নেতাদের প্রসঙ্গে সাখাওয়াত বলেন, ‘যারা পলাতক, তারা কোনোদিন বীরের বেশে কোনো কাজ করতে পারে না। আজকে আওয়ামী লীগ একটি পলাতক দল। তাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সর্বশেষ এমপি পর্যন্ত তারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। সেই পলাতকরা আজ বিদেশ থেকে বিভিন্ন ধরনের চোখ-রাঙানি দেয়।’

দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা দেশে আছেন, আওয়ামী লীগের যারা শান্ত প্রকৃতির লোক, তাদের ওই পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা বিভিন্নভাবে অপকর্ম করানোর চেষ্টা করছে। আমি তাদের বলতে চাই, ওই ৩০ ডিসেম্বরে বাংলাদেশে কোনো পলাতক লোক আসবে না, পলাতক নেত্রী আসবে না। সুতরাং আপনারা সাবধান হন। ওই পলাতকদের জন্য আপনারা জেল খাটবেন না। দেশের মানুষের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে এবং দেশের স্থিতিশীলতার বিরুদ্ধে যাবেন না।’

সমাবেশে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু ইউসুফ খান টিপু।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, জাকির হোসেন, আতাউর রহমান মুকুল, আনোয়ার হোসেন আনু, ফতেহ রেজা রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়নাসহ যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, আইনজীবী ফোরাম ও মহিলা দলের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে ডিআইটি মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩২:৫৯   ৯৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর
স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থায় সার্কের ৭ দেশে বাংলাদেশ এগিয়ে : এলজিআরডি প্রতিমন্ত্রী
সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত
সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে তিনটি অধ্যাদেশ সংসদে উত্থাপন
নারী ও প্রতিবন্ধীদের ক্রীড়া সুযোগ বাড়াবে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ