প্রাইমারি-মাধ্যমিক স্কুলে মিড ডে মিল চালু হবে : জোনায়েদ সাকি

প্রথম পাতা » চট্টগ্রাম » প্রাইমারি-মাধ্যমিক স্কুলে মিড ডে মিল চালু হবে : জোনায়েদ সাকি
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬



প্রাইমারি-মাধ্যমিক স্কুলে মিড ডে মিল চালু হবে : জোনায়েদ সাকি

প্রাইমারি ও মাধ্যমিক স্কুলে মিড ডে মিল চালু হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, আমরা সব স্কুলে মিড ডে মিল চালু করার চেষ্টা করছি।
যাতে পুষ্টির অভাবে শিক্ষার্থীরা সমস্যায় না পড়ে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাওলাগঞ্জ অডিটোরিয়ামে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, শিক্ষার মান যদি ভালো করতে হয়, তাহলে শিক্ষকের মান আগে ভালো হতে হবে। ভালো শিক্ষক ছাড়া ভালো শিক্ষা দেবে কে? ভালো শিক্ষক যদি আমাদের পেতে হয়, তাহলে শিক্ষকের জীবনের মান আগে ঠিকঠাক করতে হবে, তার মর্যাদা ঠিকঠাক করতে হবে।
শিক্ষকের মর্যাদা, তার সম্মানজনকভাবে বাঁচার মতো তার যে পারিশ্রমিক, এগুলো নিশ্চিত না হলে আমরা শিক্ষককে প্রশিক্ষিত ভালো শিক্ষকেও রূপান্তরিত করতে পারব না।

তিনি বলেন, সরকার দুটো দিকেই মনোযোগ দিয়েছে। একদিকে শিক্ষকের মর্যাদা এবং তার পারিশ্রমিক, অন্যদিকে শিক্ষকের জন্য প্রশিক্ষণ, যাতে করে আমরা ভালো শিক্ষক পাই এবং ভালো শিক্ষকরা যাতে ভালো শিক্ষা দিতে পারেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনের আগেই ইশতেহারের মধ্য দিয়ে একটি বিস্তৃত পরিকল্পনা মানুষের সামনে হাজির করেছেন।
যে পরিকল্পনা যুগপৎ আন্দোলনের ৩১ দফা কর্মসূচির আলোকে তৈরি হয়েছে, সেই ৩১ দফা আগেই সেই পরিকল্পনার একটি দিশা হাজির করেছে। এই ভিত্তিতে জনগণ ম্যান্ডেট দিয়েছে। আজকে এই পরিকল্পনাগুলো আমাদের বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক ও শিক্ষা উপকরণ তুলে দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
এর মধ্যে ২৬০ জন মেয়ে শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল, ১১০ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে পানি বিশুদ্ধকরণ ফিল্টার, ছাত্রদের খেলার সামগ্রী ও সহস্রাধিক বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১৪:২১   ২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


মাদক নির্মূলে কঠোর থেকে কঠোরতর হতে হবে : সাচিং প্রু
প্রাইমারি-মাধ্যমিক স্কুলে মিড ডে মিল চালু হবে : জোনায়েদ সাকি
আ. লীগকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবেলা করা হবে : পানিসম্পদমন্ত্রী
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ