দিনাজপুরের ফুলবাড়ীতে ধান ও চাল সংগ্রহ শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » দিনাজপুরের ফুলবাড়ীতে ধান ও চাল সংগ্রহ শুরু
রবিবার, ৭ মে ২০২৩



দিনাজপুরের ফুলবাড়ীতে ধান ও চাল সংগ্রহ শুরু

জেলার ফুলবাড়ী উপজেলায় আজ ইরি-বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
আজ রোববার দুপুর সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা খাদ্য গুদামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে এ সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মঈনুদ্দিন, উপজেলা খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ মো. ইমরান, মাদিলাহাট খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রওশন আলী, ফুলবাড়ী চাল কল মালিক গ্রুপের সভাপতি মো. সামছুল মন্ডল এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মো. শফিকুল ইসলাম বাবু, উপজেলা ধান- চাল সংগ্রহ ও মনিটরিং কমিটির সদস্য কৃষক প্রতিনিধি অম্বরীশ রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:০০:১৬   ৩৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরের কৃষকদের ৩ মাসের খাদ্য সহায়তার ঘোষণা ত্রাণমন্ত্রীর
সদরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণের দায়ে ৯ হাজার টাকা জরিমানা
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ
৩-০ লিড নিয়েও এক আর্জেন্টাইনের কাছে হেরে গেল মেসির মায়ামি
ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, মে মাসে কালবৈশাখী-দাবদাহের শঙ্কা
ফরিদপুরে ৯৮ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারি গ্রেফতার
ফরিদপুরে শিশু আইরিন হত্যার প্রতিবাদে মানববন্ধন
চট্টগ্রামে ১৩ মামলার আসামি সন্ত্রাসী শুক্কুর গ্রেফতার
সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
সালথায় পাটের আবাদ বেড়েছে, উৎপাদন বাড়লেও খরচের চাপে দিশেহারা কৃষক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ