শেখ হাসিনার সঙ্গে ব্লেয়ারের সাক্ষাত: বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেখ হাসিনার সঙ্গে ব্লেয়ারের সাক্ষাত: বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা
রবিবার, ৭ মে ২০২৩



শেখ হাসিনার সঙ্গে ব্লেয়ারের সাক্ষাত: বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা

লন্ডন, ৭ মে, ২০২৩ : যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা এবং বাংলাদেশের আরও উন্নয়নে সহায়তা করার ইচ্ছা প্রকাশ করেছেন।
আজ সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ক্লারিজ হোটেলের দ্বিপাক্ষিক বৈঠক কক্ষে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, “যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন এবং বাংলাদেশের আরও উন্নয়ন প্রয়াসে সহায়তা করতে চেয়েছেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে মোমেন বলেন, “আমাদের আরও কর্মসংস্থান সৃষ্টি করতে হবে যাতে বাংলাদেশে আরও বেশি বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে পারে।”
তিনি উল্লেখ করেন, টনি ব্লেয়ার বলেছেন যে, মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষ করে জিসিসি (গাল্ফ কো-অপারেশন কাউন্সিল) এর সাথে তার সুসম্পর্ক রয়েছে এবং তিনি বাংলাদেশকে ব্যবসায়িক সংযোগ বাড়াতে সাহায্য করতে পারেন।
টনি ব্লেয়ার ইনস্টিটিউশন ফর গ্লোবাল চেঞ্জের প্রধান ব্লেয়ার আরো বলেন, “বাংলাদেশের বর্তমান অর্থনীতি খুবই আকর্ষণীয় এবং বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে খুব ভালো করছে।”
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করে বলেছেন, ‘যুক্তরাজ্য ও বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার।
রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে আসায় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
টনি ব্লেয়ার ইনস্টিটিউশন ফর গ্লোবাল চেঞ্জের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশ পরিদর্শন করবে এবং বাংলাদেশের উন্নয়ন প্রয়াসে যেসব খাতগুলোর জন্য সহায়তা প্রয়োজন তা নিয়ে বিডা কর্মকর্তাদের সাথে আলোচনা করবে।
প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক এম নজরুল ইসলাম এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:১৮:৩৩   ২৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কাউকে বাদ দিচ্ছি না : শিক্ষামন্ত্রী
বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় - সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
ন্যায্য মূল্য নিশ্চিতে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা হবে: খাদ্য প্রতিমন্ত্রী
ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে - বাণিজ্যমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবেলায় সংসদীয় বিশেষ কমিটির কার্যক্রম শুরু
রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করল ম্যান ইউনাইটেড
নতুন ই-বাস ও ট্রাক আমদানিতে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত মন্ত্রিসভায়
গণমাধ্যম মুনাফার জন্য নয়, সমাজ পুনর্গঠনের শিল্প : তথ্যমন্ত্রী
সংরক্ষিত মহিলা আসন থেকে নব-নির্বাচিত সংসদ-সদস্যগণকে শপথ পাঠ করালেন স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ