ফতুল্লায় গাঁজাসহ ২ মাদক বিক্রেতা গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় গাঁজাসহ ২ মাদক বিক্রেতা গ্রেপ্তার
রবিবার, ৭ মে ২০২৩



ফতুল্লায় গাঁজাসহ ২ মাদক বিক্রেতা গ্রেপ্তার

ফতুল্লার রামারবাগ থেকে গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার দেওভোগ পানির ট্যাংকি এলাকার মৃত নারায়ন মন্ডলের পুত্র গোপাল ওরফে আব্দুর রহমান (৩৮) ও একই থানার দাপা ইদ্রাকপুরস্থ গোলাম আজম টিটুর ভাড়াটিয়া মো. মনির হাওলাদারের পুত্র আলামিন হাওলাার (২৫)।

শনিবার (৭ মে) বিকেলে তাদেরকে ফতুল্ল মডেল থানার রামারবাগ খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম রোডস্থ ভাই ভাই হোটেলের সামনের রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল ৫ টার দিকে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ ফজলুল হক খান, উপ- পরিদর্শক জেরিন সুলতানা, সহকারী উপ- পরিদর্শক মোহামদ রোকনুজ্জামান, মামুনুল ইসলাম শিকদার সঙ্গীয় ফোর্স সহ ফতুল্লার রামারবাগ খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম রোডস্থ ভাই ভাই হোটেলের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ৮ কেজি গাজাঁ সহ গোপাল ওরফে আব্দুর রহমান ও আলামিন হাওলাদার কে গ্রেপ্তার করে।
এ বিষয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর।

বাংলাদেশ সময়: ২৩:০৩:৫১   ৪৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ