নারায়ণগঞ্জে ইপিআই অনলাইন মাইক্রোপ্লান প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

প্রথম পাতা » আড়াইহাজার » নারায়ণগঞ্জে ইপিআই অনলাইন মাইক্রোপ্লান প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
রবিবার, ৭ মে ২০২৩



নারায়ণগঞ্জে ইপিআই অনলাইন মাইক্রোপ্লান প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

নারায়ণগঞ্জে দুইদিন ব্যাপী ইপিআই অনলাইন মাইক্রোপ্লান প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে কর্মশালায় সিভিল সার্জন অফিসের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার ও এমটি- ইপিআই,স্বাস্থ্য পরিদর্শক, পরিসংখ্যানবিদগন অংশপ্রহণ করেন।

রবিবার (৭ মে) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতি হিসাবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন আড়াইহাজার উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শায়মা আফরোজ।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার একেএম মেহেদী হাসান’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ন্যাশনাল ইপিআই স্পেশালিষ্ট (ইউনিসেফ) জাহিদ শাহেদ ও ফারহানা রহমান ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান।

বাংলাদেশ সময়: ২৩:০০:৩৭   ৫৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র
আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ