নড়াইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

প্রথম পাতা » খুলনা » নড়াইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত
সোমবার, ৮ মে ২০২৩



নড়াইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

“আমরা যা কিছু করি ,সবই হৃদয় থেকে করি ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে আজ বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৩ পালিত হয়েছে।
সোমবার সকাল ৯টায় এ উপলক্ষে বাংলাদেশ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল ইউনিট এর আয়োজনে কেককাটা, র‌্যালী, রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেককাটা শেষে নড়াইল রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয় থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় , পরে সোসাইটির কার্যালয়ের সামনে আলোচনা সভা অনষ্ঠিত হয়।
বাংলাদেশ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
এসময় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম পলিন, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, রওশন আরা কবির লিলি, সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন প্রমূখ।
এসময় সোসাইটির কর্মকর্তা ও সদস্যসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:০৭:৩১   ৩৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ