অবকাঠামোর পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হবে - প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » অবকাঠামোর পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হবে - প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
সোমবার, ৮ মে ২০২৩



অবকাঠামোর পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হবে - প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বলেছেন, প্রাথমিক শিক্ষার ভৌত অবকাঠামো উন্নয়নে বর্তমান সরকারের আন্তরিক প্রয়াসে গ্রামীণ জনপদের দৃষ্টি নন্দন ভবনটি এখন সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে শুধু অবকাঠামো উন্নয়ন নয়, প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যেও কাজ করছে সরকার।

প্রতিমন্ত্রী আজ নিলফামারী শিল্পকলা একাডেমিতে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষার অংশীজনের সমন্বয়ে সামাজিক উদ্বুদ্ধকরণ ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা দক্ষ ও বিবেকবান তৈরির হাতিয়ার। আজকের শিশু আগামী দিনে জাতিকে নেতৃত্ব দেবে। আর জাতির ভিত তৈরি হয় প্রাথমিক শিক্ষার মাধ্যমে। এ জন্য সরকার মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে কাজ করছে।

মীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত। বক্তব্য রাখেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমা পিপিএম, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী সদর উপজেলা চেয়ারম্যান শাহীন মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার, রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক মুজাহিদুল ইসলাম ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার।

বাংলাদেশ সময়: ২২:৫৭:৩৮   ৪৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক
ঝুপড়ি ঘরে এক যুগ, সরকারি একটি ঘরের অপেক্ষায় খগেন মন্ডল
দেশে কোনো ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না : পানিসম্পদ প্রতিমন্ত্রী
সালথায় সংঘর্ষের ঘটনায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
ফরিদপুর সুগার মিলস হাইস্কুলে ঈদ-ই- মিলাদুন্নবী(সাঃ) উদযাপন
সদরপুরে পত্রিকায় সংবাদ প্রকাশের পর পাল্টে গেল স্কুলের বাউন্ডারীর চিত্র
অভিনেতা ফজলুর রহমান বাবুর পৈতৃক বাড়িতে দুঃসাহসিক চুরি
তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ
সালিশে বাইরের লোক, এরপরই একঘরে ভুক্তভোগী পরিবারের থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ