প্রয়োজনের চেয়ে বেশি রিজার্ভ আছে বাংলাদেশ ব্যাংকে

প্রথম পাতা » আন্তর্জাতিক » প্রয়োজনের চেয়ে বেশি রিজার্ভ আছে বাংলাদেশ ব্যাংকে
মঙ্গলবার, ৯ মে ২০২৩



প্রয়োজনের চেয়ে বেশি রিজার্ভ আছে বাংলাদেশ ব্যাংকে

প্রয়োজনের চেয়ে বেশি রিজার্ভ আছে বাংলাদেশ ব্যাংকে। শঙ্কার কিছু নেই। লন্ডনে সাংবাদিকদের এমনটাই বলেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, পদ্মাসেতু ইস্যুতে বিশ্বব্যাংকের সঙ্গে সম্পর্ক ছিন্ন নয়, এগিয়ে যাওয়ার নীতিতে বিশ্বাসী ঢাকা।

ইউরোপের বিখ্যাত বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস থেকে বিমান কেনার জন্য লন্ডনে ব্রিটেন ও বাংলাদেশের দেশের মধ্যে চুক্তি সই হয়েছে। বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং যুক্তরাজ্যের পক্ষে সে দেশের বিনিয়োগমন্ত্রী ডমিনিক জনসন এতে সই করেন।

এই চুক্তির বিষয়ে সালমান এফ রহমান বলেন, ‘ব্রিটেন থেকে এয়ারবাস কেনার পাশাপাশি বাংলাদেশে এভিয়েশন বিশ্ববিদ্যালয় চালুর পরিকল্পনা রয়েছে। এই চুক্তি বাস্তবায়নের ফলে বিমান স্বল্পতার কারণে যেসব রুট চালু করা যাচ্ছে না তা দূর হবে।’

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, ‘একটি কার্যকর এভিয়েশন পার্টনারশিপের মাধ্যমে বাংলাদেশের ইন্ডাস্ট্রি শক্তিশালী হওয়ার পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরি হবে।

জাপান সফরের বিষয়ে সালমান এফ রহমান বলেন, ‘আড়াইহাজারে জাপান অর্থনৈতিক অঞ্চলের পুরোটাই ইতোমধ্যে বরাদ্দ হয়ে গেছে।’ দেশটির অনুরোধের প্রেক্ষিতে আরও একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানান তিনি।

ওয়াশিংটন সফরে বাংলাদেশকে বিশ্বব্যাংক আড়াই বিলিয়ন ডলার ঋণ দিয়েছে। পদ্মা সেতু ইস্যুতে বিশ্বব্যাংকের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করে সামনের দিকে এগিয়ে যাওয়ার নীতিতে বাংলাদেশ রয়েছে বলে জানান সালমান এফ রহমান। বিশ্বব্যাংকের রিজার্ভ মাত্রার চেয়ে অনেক বেশি আছে বলেও জানান তিনি।

রিজার্ভ আরও বাড়ানোর জন্য রফতানি ও প্রবাসীদের রেমিট্যান্সের হার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন সালমান এফ রহমান।

বাংলাদেশ সময়: ১০:৪৮:৫৪   ৩৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ