
ঢাকা, ৫ অক্টোবর ২০২৬: ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের
পররাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।
তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত আইপিইউ-এর ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য পদে তিনি নির্বাচিত হন।
আজ অনুষ্ঠিত নির্বাচনে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী মঙ্গোলিয়ার প্রার্থীকে পরাজিত করেন। এশিয়া-প্যাসিফিক গ্রুপের ৩৭টি সদস্যদেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচনে তার বিজয় আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
জাতীয় সংসদ স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় দলের সঙ্গে তানজানিয়া সফররত জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার
ভূঁইয়া এক তথ্যবিবরণীতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫:৪৯:০১ ২৪ বার পঠিত