দুই চালকের প্রতিযোগিতায় উল্টে গেল বাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুই চালকের প্রতিযোগিতায় উল্টে গেল বাস
মঙ্গলবার, ৯ মে ২০২৩



দুই চালকের প্রতিযোগিতায় উল্টে গেল বাস

রাজধানীর বাংলামোটর থেকে কারওয়ান বাজার অভিমুখে সার্ক ফোয়ারা মোড়ে রাস্তায় বিহঙ্গ পরিবহনের একটি বাস উল্টে গেছে। সোমবার (৮ মে) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এতে প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ, তবে আহতদের ঘটনাস্থলে পাওয়া যায়নি। বিহঙ্গ পরিবহন ও শিকড় পরিবহনের বাসদুটির চালক প্রতিযোগিতা করতে গিয়ে এমন দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলামোটর থেকে কারওয়ান বাজারগামী সড়কের সিগন্যাল ছাড়ার পর শিকড় পরিবহন ও বিহঙ্গ পরিবহনের দুটি বাস প্রতিযোগিতা শুরু করে। একপর্যায়ে সার্ক ফোয়ারা মোড়ে শিকড় পরিবহনকে পেছনে ফেলে বিহঙ্গ পরিবহনের বাসটি সামনে এগিয়ে যায়। এ সময় বিহঙ্গ পরিবহনের বাসের মাঝবরাবর শিকড় পরিবহনের বাসটির সামনের অংশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বিহঙ্গ পরিবহনের বাসটি আইল্যান্ডে ধাক্কা লেগে রাস্তায় উল্টে যায়।

শাহবাগ থানার উপপরিদর্শক আব্বাস জানিয়েছেন, দুটি বাসের চালক পলাতক। গাড়িদুটি জব্দ করা হয়েছে। কেউ অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১০:৫০:৪৭   ৩৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ