শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য নোমান আল মাহমুদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য নোমান আল মাহমুদ
মঙ্গলবার, ৯ মে ২০২৩



শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য নোমান আল মাহমুদ

ঢাকা, ০৯ মে ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে একাদশ জাতীয় সংসদের ২৮৫ চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য নোমান আল মাহমুদ-কে শপথ বাক্য পাঠ করান।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, ওয়াসিকা আয়শা খান এমপি, বদরুদ্দোজা মো: ফরহাদ হোসেন এমপি, রাজী মোহাম্মদ ফখরুল এমপি ও উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি উপস্থিত ছিলেন। এছাড়া, শপথ অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য নোমান আল মাহমুদ রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৪:৩৩   ৩৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করা হবে: ইসি মাছউদ
পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলা, ১২ সেনাসহ নিহত ২৭
জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন
খুব শিগগিরই পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু
ইতালিতে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, নগরকান্দায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ
সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ - স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ভূমি সেবায় অনন্য নজির: সরিষাবাড়ীর এসিল্যান্ড লিজা রিছিলের প্রশংসনীয় উদ্যোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ