জাতীয় মানবাধিকার কমিশনকে কার্যকর ভূমিকা পালনের নির্দেশ রাষ্ট্রপতির

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় মানবাধিকার কমিশনকে কার্যকর ভূমিকা পালনের নির্দেশ রাষ্ট্রপতির
মঙ্গলবার, ৯ মে ২০২৩



জাতীয় মানবাধিকার কমিশনকে কার্যকর ভূমিকা পালনের নির্দেশ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন মানবাধিকার রক্ষায় প্রতিটি ক্ষেত্রে জাতীয় মানবাধিকার কমিশনকে কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেন। জাতীয় মানবাধিকার কমিশন রাষ্ট্রপতির কাছে এর বার্ষিক রিপোর্ট-২০২২ইং পেশ করতে গেলে তিনি এ নির্দেশ দেন। রাষ্ট্রপ্রধান বলেন, ‘দেশের যে কোনো প্রান্তে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে, সঙ্গে সঙ্গে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।’ তিনি সকল মানবাধিকার লংঘনের ঘটনার ফলোআপ কার্যক্রম অব্যাহত রাখারও তাগিদ দেন।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে কমিশনের ৮ সদস্যের একটি প্রতিনিধি দল আজ রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন পেশ করেন। রাষ্ট্রপতি বলেন, মানবাধিকার রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে এমনভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে, যাতে জনগণ কমিশনের কার্যক্রম ও গুরুত্ব বুঝতে পারেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জানান, প্রতিনিধিদল প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জাতীয় মানবাধিকার কমিশনের সার্বিক কর্মকান্ডের প্রশংসা করেন। এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩৭:১৫   ৩৯১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ পরিবেশ প্রতিমন্ত্রীর
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লিভারপুল
প্রবারণা পূর্ণিমার শিক্ষা মানবসমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী
২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বই অনুমোদন
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ
জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার নিশ্চিত করতে হবে: চীফ হুইপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ