বন্দরে কৃষকদের মাঝে বৃক্ষচারা ও কৃষি উপকরণ বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে কৃষকদের মাঝে বৃক্ষচারা ও কৃষি উপকরণ বিতরণ
মঙ্গলবার, ৯ মে ২০২৩



বন্দরে কৃষকদের মাঝে বৃক্ষচারা ও কৃষি উপকরণ বিতরণ

বন্দরে অনাবাদি পতিত জমিতে এবং বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ৬৩ জন কৃষকের মাঝে ফলজ বৃক্ষচারা ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯মে) দুপুরে বন্দর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব বিতরণ করা হয়।

এ সময় প্রত্যেক কৃষককে ৬ টি করে ফলজ বৃক্ষচারা, ৩ ধরনের রাসায়নিক সার, ভার্মি কম্পোষ্ট সার,১ টি সাইনবোর্ড, ১টি ঝাঝরি, বীজ সংরক্ষণ পাত্র, বীজ ও বেড়া দেয়ার নেট বিনামূল্যে প্রদান করা হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা কৃষি অফিসার ফারহানা সুলতানা, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফারুক আহমেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা,মোঃ মোতালেব মিয়াজী,হেদায়েতুল ইসলাম, ইয়াসির আরাফাত, নাজমুল হাসান, তোফায়েল হাসান, আব্দুর রউফ, আরিফুল ইসলাম, রিয়াজ আহমেদ প্রমূখ।

বাংলাদেশ সময়: ২২:৫০:৩৯   ৪৫৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ পরিবেশ প্রতিমন্ত্রীর
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লিভারপুল
প্রবারণা পূর্ণিমার শিক্ষা মানবসমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী
২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বই অনুমোদন
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ
জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার নিশ্চিত করতে হবে: চীফ হুইপ
মধ্যপ্রাচ্যে নারী শ্রমিকদের সুরক্ষায় পদক্ষেপ নেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির
সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদ্‌যাপিত হলো দুর্গাপূজা - স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ