সরকারের নানামুখী উদ্যোগে সব খাতে উন্নতি হচ্ছে : শিল্পমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকারের নানামুখী উদ্যোগে সব খাতে উন্নতি হচ্ছে : শিল্পমন্ত্রী
মঙ্গলবার, ৯ মে ২০২৩



সরকারের নানামুখী উদ্যোগে সব খাতে উন্নতি হচ্ছে : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, করোনার সময়ও দেশে অর্থনীতির চাকা সচল ছিল। আশা করি বিদেশি কোম্পানিগুলো এদেশে বিনিয়োগ বাড়াবে। এ জন্য বর্তমান সরকার সব ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে। এ সরকার ব্যবসা বান্ধব। তাই সরকারের নানামুখী উদ্যোগে দেশ খুব দ্রুত সব খাতে উন্নতি হচ্ছে।

মঙ্গলবার (৯ মে) দুপুরে সোনারগাঁ উপজেলায় মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে জার্মানভিত্তিক (এমআইইজেড) টেক্সটাইল কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিএইচটির উদ্বোধনে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী আরও বলেন, মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন ঢাকার কাছাকাছি অবস্থিত। মহাসড়কের পাশেই হওয়াতে এখানে যাতায়াত ব্যবস্থা খুবই সহজ। সব ধরনের সুযোগ-সুবিধা আছে এখানে।

বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ টেক্সটাইল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। সিএইচটি এখানে টেক্সটাইল ডাইস এবং কেমিক্যাল উৎপাদন করবে। এতে টেক্সটাইল খাতে আরও উন্নতি ঘটবে।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) নির্বাহী সদস্য আলী আহসান, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক তানজিমা বিনতে মোস্তফা, সিএইচটি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা চেয়ারম্যান ড. ফ্র্যাংক নওম্যান।

বাংলাদেশ সময়: ২২:৪৮:৩৮   ৩৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুর-রাজবাড়ী সীমান্তে মাটির গর্ত থেকে নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : মির্জা ফখরুল
ফতুল্লায় ডিশ ক্যাবল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা
নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজের উদ্বোধন
ফরিদপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কা, চালক-হেলপার নিহত
পুঁজিবাজারসহ আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে কাজ চলছে: অর্থমন্ত্রী
হরমুজ সব বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত, তবে ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে: আরাঘচি
২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে, এইচএসসি জুনে
শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
আসন্ন বাজেটে সিগারেটের মূল্যস্তর কমিয়ে কার্যকর করারোপের দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ