বুবলীর সঙ্গে আর দেখা যাবে না শাকিবকে

প্রথম পাতা » ছবি গ্যালারী » বুবলীর সঙ্গে আর দেখা যাবে না শাকিবকে
বুধবার, ১০ মে ২০২৩



বুবলীর সঙ্গে আর দেখা যাবে না শাকিবকে

ঈদে মুক্তি পেয়েছে শাকিব-বুবলী অভিনীত বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ‘লিডার : আমিই বাংলাদেশ’। মুক্তির আগে থেকেই গুঞ্জন ছিল, এটি হতে যাচ্ছে শাকিব-বুবলীর শেষ সিনেমা। এবার সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে শাকিব খান নিজেই পরিষ্কার করে দিলেন। বুবলীর সঙ্গে আর কোনো সিনেমায় কাজ করবেন না। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বুবলীর সঙ্গে আমি আর কোনো সিনেমায় কাজ করব না, এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। বুবলীকে আমার সঙ্গে আর অনস্ক্রিন–অফস্ক্রিন কোথাও দেখা যাবে না। আপনারা যদি ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার ‘সুরমা সুরমা’ গানটি দেখে থাকেন, তাহলে খেয়াল করে দেখবেন, একটা রোমান্টিক গান কিন্তু দুই শিল্পীর মধ্যে একটা দূরত্ব ছিল। কাছাকাছি দেখা যায়নি তাদের।’

অভিনয়জীবনে এবারই প্রথম এমনটা হয়েছে উল্লেখ করে কিং খান বলেন, ‘আমার পুরো অভিনয়জীবনে এমনটা কখনও ঘটেনি। কারণ, আমি আর কোনো দিন বুবলীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই না।’

প্রসঙ্গত, শবনম বুবলী পেশায় একজন সংবাদ পাঠিকা ছিলেন। ২০১৬ সালে শাকিবের হাত ধরে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। প্রথম সিনেমা দিয়েই ব্যাপক প্রশংসা কুড়ায় এই জুটি। এরপর একের পর এক সিনেমায় পর্দা ভাগ করেন তারা। সবগুলো সিনেমাই পেয়েছে দর্শকপ্রিয়তা।

বাংলাদেশ সময়: ১০:৩০:৪২   ২৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে - বাণিজ্যমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবেলায় সংসদীয় বিশেষ কমিটির কার্যক্রম শুরু
রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করল ম্যান ইউনাইটেড
নতুন ই-বাস ও ট্রাক আমদানিতে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত মন্ত্রিসভায়
গণমাধ্যম মুনাফার জন্য নয়, সমাজ পুনর্গঠনের শিল্প : তথ্যমন্ত্রী
সংরক্ষিত মহিলা আসন থেকে নব-নির্বাচিত সংসদ-সদস্যগণকে শপথ পাঠ করালেন স্পীকার
সিলেটে পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৮ শ্রমিক নিহত
দেশে কোরবানিযোগ্য পশুর সংকট নেই, উদ্বৃত্ত থাকবে ২২ লাখের বেশি - মৎস্য মন্ত্রী
নদী ভরা মাছ আর গোলা ভরা ধানের আশা চরভদ্রাসনে ৬ কি.মি. খাল খনন কর্মসূচির উদ্বোধন
বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরের কৃষকদের ৩ মাসের খাদ্য সহায়তার ঘোষণা ত্রাণমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ