নির্মাণাধীন ভবনে ঝুলছিল ব্যবসায়ীর মরদেহ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্মাণাধীন ভবনে ঝুলছিল ব্যবসায়ীর মরদেহ
বুধবার, ১০ মে ২০২৩



নির্মাণাধীন ভবনে ঝুলছিল ব্যবসায়ীর মরদেহ

হিলিতে সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ মে) দুপুরে উপজেলার আলিহাট ইউনিয়নের ইটাই বাওনা গ্রামে একটি নির্মাণাধীন ভবনের একটি কক্ষ থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সায়েম মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, নিহত সাইফুল (৪৫) ধান-চাল ব্যবসায়ী ছিলেন। তার সঙ্গে পরিবারে কোনো ঝামেলা না থাকলেও ব্যবসা চালাতে গিয়ে কিছু ঋণের মধ্যে পড়েন। সে কারণেই হয়তো আত্মহত্যা করেছেন এমন ধারণা পরিবারের লোকজনের।

তবে ময়নাতদন্ত রিপোর্ট এলে জানা যাবে, এটা হত্যা নাকি আত্মহত্যা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৩৯:৪৬   ২৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরের কৃষকদের ৩ মাসের খাদ্য সহায়তার ঘোষণা ত্রাণমন্ত্রীর
সদরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণের দায়ে ৯ হাজার টাকা জরিমানা
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ
৩-০ লিড নিয়েও এক আর্জেন্টাইনের কাছে হেরে গেল মেসির মায়ামি
ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, মে মাসে কালবৈশাখী-দাবদাহের শঙ্কা
ফরিদপুরে ৯৮ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারি গ্রেফতার
ফরিদপুরে শিশু আইরিন হত্যার প্রতিবাদে মানববন্ধন
চট্টগ্রামে ১৩ মামলার আসামি সন্ত্রাসী শুক্কুর গ্রেফতার
সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
সালথায় পাটের আবাদ বেড়েছে, উৎপাদন বাড়লেও খরচের চাপে দিশেহারা কৃষক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ