পিপিআই প্রকল্পের ২৪৮ কোটি টাকা বেহাত, আসামি ওয়াসার ৩ কর্মকর্তা

প্রথম পাতা » ছবি গ্যালারী » পিপিআই প্রকল্পের ২৪৮ কোটি টাকা বেহাত, আসামি ওয়াসার ৩ কর্মকর্তা
বুধবার, ১০ মে ২০২৩



পিপিআই প্রকল্পের ২৪৮ কোটি টাকা বেহাত, আসামি ওয়াসার ৩ কর্মকর্তা

দশ বছরে পিপিআই (প্রোগ্রাম ফর পারফরমেন্স ইমপ্রুভমেন্ট) প্রকল্পের ২৪৮ কোটি ৫৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা ওয়াসার তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১০ মে) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো. আশিকুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

মামলার আসামিরা হলেন- ঢাকা ওয়াসার সাবেক রাজস্ব পরিদর্শক ও পিপিআই প্রকল্প পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান মিঞা মো. মিজানুর রহমান, ওয়াসার সাবেক রাজস্ব পরিদর্শক ও পিপিআই পরিচালনা পর্ষদের মো. হাবিব উল্লাহ ভূইয়া এবং ঢাকা ওয়াসার রাজস্ব জোন-৬ এর কম্পিউটার অপারেটর মো. নাঈমুল হাসান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১০ সালের ১ জানুয়ারি থেকে ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দশ বছরে ঢাকা ওয়াসা ও ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের মধ্যে সই করা চুক্তি অনুযায়ী পিপিআই (প্রোগ্রাম ফর পারফরমেন্স ইমপ্রুভমেন্ট) কার্যক্রমের ২৪৮ কোটি ৫৫ লাখ ২২ হাজার ৯০০ টাকা আত্মসাৎ করেছেন আসামিরা। আসামিরা পরস্পর যোগসাজশে ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পক্ষে পিপিআই পরিচালনা কমিটির নামে পরিচালিত ব্যাংক হিসাব থেকে অবৈধভাবে ওই টাকা আত্মসাৎ করেছে বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে।

যে কারণে তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামরা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৬:৫৪   ৩১৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লিভারপুল
প্রবারণা পূর্ণিমার শিক্ষা মানবসমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী
২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বই অনুমোদন
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ
জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার নিশ্চিত করতে হবে: চীফ হুইপ
মধ্যপ্রাচ্যে নারী শ্রমিকদের সুরক্ষায় পদক্ষেপ নেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির
সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদ্‌যাপিত হলো দুর্গাপূজা - স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্র ও গণপূর্ত কমিটির বৈঠক: পূর্বাচল ও ঝিলমিলে অনিয়মে বরাদ্দকৃত এক হাজারের বেশি প্লটের কার্যক্রম স্থগিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ