প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠক
বুধবার, ১০ মে ২০২৩



প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠক

ঢাকা, ১০ মে, ২০২৩: একাদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া এর সভাপতিত্বে ২৩তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য মুহাম্মদ ফারুক খান, মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মো: মোতাহার হোসেন, মো: মহিববুর রহমান এবং নাহিদ ইজাহার খান অংশগ্রহণ করেন।

কমিটির বিশেষ আমন্ত্রণে আইনমন্ত্রী আনিসুল হক বৈঠকে অংশগ্রহণ করেন।

শুরুতে ২২তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ ও সিদ্ধান্তসমূহের অগ্রগতি সার্বিক পর্যালোচনা করা হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চলমান গুরুত্বপূর্ণ কার্যাবলী ও সিদ্ধান্তসমূহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে বৈঠকে উপস্থাপন করা হয়। বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মপরিধি, আওতাধীন দপ্তর/সংস্থাসমূহ, ইনোভেশন কার্যক্রম, প্রশিক্ষণ কার্যক্রম, উন্নয়ন বাজেটের আওতায় বিভিন্ন চলমান প্রকল্প, ভবিষ্যৎ পরিকল্পনা ও সাম্প্রতিক সাফল্য উপস্থাপন করা হয়।

বৈঠকে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস) এর ক্যাজুয়াল জনবলের আত্মীকরণ ও ইনক্রিমেন্ট এর ব্যাপারে সার্বিকভাবে আলোচনা করা হয়। বাংলাদেশ ইন্সটিটিউট অব মেরিটাইম (বিমরাড) এর গবেষণার ফোকাস হিসেবে ব্লু ইকোনমির সম্ভাবনাকে তুলে ধরতে সুপারিশ করা হয়।

বৈঠকে সেনা কল্যাণ সংস্থার সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।

বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:৪৩   ৩৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক
ঝুপড়ি ঘরে এক যুগ, সরকারি একটি ঘরের অপেক্ষায় খগেন মন্ডল
দেশে কোনো ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না : পানিসম্পদ প্রতিমন্ত্রী
সালথায় সংঘর্ষের ঘটনায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
ফরিদপুর সুগার মিলস হাইস্কুলে ঈদ-ই- মিলাদুন্নবী(সাঃ) উদযাপন
সদরপুরে পত্রিকায় সংবাদ প্রকাশের পর পাল্টে গেল স্কুলের বাউন্ডারীর চিত্র
অভিনেতা ফজলুর রহমান বাবুর পৈতৃক বাড়িতে দুঃসাহসিক চুরি
তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ
সালিশে বাইরের লোক, এরপরই একঘরে ভুক্তভোগী পরিবারের থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ