বাংলাদেশ ও ইইউ দ্বিপাক্ষিক আলোচনা করেছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ ও ইইউ দ্বিপাক্ষিক আলোচনা করেছে
বুধবার, ১০ মে ২০২৩



বাংলাদেশ ও ইইউ দ্বিপাক্ষিক আলোচনা করেছে

বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সেক্টরাল ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং ইউরোপীয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) অর্থনৈতিক ও বৈশ্বিক সমস্যা বিষয়ক ডেপুটি সেক্রেটারি জেনারেল হেলেনা কোনিগ নিজ নিজ পক্ষে নেতৃত্ব দেন।
২০২৩ সালে নিজেদের অংশীদারীত্বের ৫০ বছর উদযাপন করতে পারায় বাংলাদেশ এবং ইইউ সন্তোষ প্রকাশ করেছে এবং কৌশলগত ক্ষেত্রে সহযোগিতার জন্য খুব তাড়াতাড়ি অংশীদারী সহযোগিতা চুক্তি করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। গত বছরের নভেম্বরে ঢাকায় বাংলাদেশ ও ইইউ-এর মধ্যে অনুষ্ঠিত প্রথম রাজনৈতিক সংলাপের সময় যেমনটি সম্মত হয়েছিল।
উভয় পক্ষই ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ের অধীনে জলবায়ু পরিবর্তন, জ্বালানি নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানি, সমুদ্র শাসন, ডিজিটালাইজেশন এবং সাইবার নিরাপত্তা, জ্ঞান-উদ্ভাবন-অবকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করে।

বাংলাদেশ সময়: ২৩:০১:৪৬   ৩৩৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে মক্তবছাত্রীকে ধর্ষণ, ধর্মীয় শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন: নারায়ণগঞ্জে তৃতীয়বারের মতো পুরস্কৃত হলেন ডিএসবি হুমায়ুন কবির
উন্নত ভবিষ্যৎ গড়তে বৈশ্বিক সুশাসন ফোরামের আয়োজন চীনের
শ্রীলঙ্কায় চিকিৎসা চেয়েছেন আটকে পড়া ইরানি নাবিকেরা
নিজেদের ব্যর্থতা বিরোধীদের ওপর চাপাবেন না
পালমারের প্রথম লাল কার্ডে জয়ের খরা কাটাল টটেনহাম
ঢাকায় আসছেন ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ অভিনেতা
জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন মীর শাহে আলম
খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন মন্ত্রী
পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে দায়িত্ব নিয়ে কাজ করবে সরকার - পানিসম্পদমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ