জঙ্গি মায়মুনের বাসায় যাতায়াত ছিল মেজর জিয়ার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জঙ্গি মায়মুনের বাসায় যাতায়াত ছিল মেজর জিয়ার
বৃহস্পতিবার, ১১ মে ২০২৩



জঙ্গি মায়মুনের বাসায় যাতায়াত ছিল মেজর জিয়ার

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, সিলেট থেকে গ্রেপ্তার হওয়া নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার দাওয়াতি শাখার প্রধান আবদুল্লাহ মায়মুনের বাসায় যাতায়াত ছিল চাকরিচ্যুত মেজর জিয়ার।

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

খন্দকার আল মঈন বলেন, গ্রেপ্তার আবদুল্লাহ মায়মুন ২০১৩ সালে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে আনসার আল ইসলাম জঙ্গি সংগঠনে যোগ দেন। তিনি সংগঠনের সিলেট বিভাগীয় প্রধান ছিলেন। চাকরিচ্যুত মেজর জিয়ার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। প্রাথমিকভাবে জানা গেছে আব্দুল্লাহ মায়মুন নতুন জঙ্গি সংগঠনকে ১৫ লাখ টাকা অনুদান দিয়েছেন।

তিনি বলেন, পূর্ববর্তী জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল তারা। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের ফলে বর্তমানে ছন্নছাড়া অবস্থায় রয়েছে। এখন তাদের কোনো ধরনের নাশকতার পরিকল্পনা নেই।

খন্দকার আল মঈন আরও বলেন, আব্দুল্লাহ মায়মুনের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায়। জঙ্গি মায়মুন আনসার আল ইসলামের সঙ্গে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সেতুবন্ধনে কাজ করছিলেন। তিনি বিশ্বের বিভিন্ন দেশ থেকে অভিনব কৌশলে অর্থ ও অস্ত্রের যোগান দিতেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:২৯   ৩৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথমবারেই সেরা দশে আলফাডাঙ্গা বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমি
‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’: নারায়ণগঞ্জ সদরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ
খনিজ বালু শিল্পের উন্নয়নে পরমাণু শক্তি কমিশন ও এভারলাস্ট মিনারেলসের সমঝোতা স্মারক স্বাক্ষর
সমবায় ব্যাংককে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি
রাজধানীর তেজগাঁও সিএসডিতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, গুদামে গুদামে দেখলেন চাল-আটার মান
শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা ও আওতা বাড়িয়েছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ