উদ্যোক্তা মেলা দেশীয় পোশাক ক্রয়ে মানুষকে উদ্বুদ্ধ করবে : ইন্দিরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » উদ্যোক্তা মেলা দেশীয় পোশাক ক্রয়ে মানুষকে উদ্বুদ্ধ করবে : ইন্দিরা
বৃহস্পতিবার, ১১ মে ২০২৩



উদ্যোক্তা মেলা দেশীয় পোশাক ক্রয়ে মানুষকে উদ্বুদ্ধ করবে : ইন্দিরা

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, নারী উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্যের চাহিদা বৃদ্ধি করবে এবং মানুষ দেশীয় পোশাক ক্রয়ে উদ্বুদ্ধ হবে। তিনি বলেন, সময়োপযোগী ডিজাইন এবং মানসম্মত পোশাক প্রস্তুত ও বিক্রি হলে, তারা নিজেদের সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারবে। তাদের তথ্য-প্রযুক্তি, বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি, ভালো উপকরন ও নিজস্ব সৃজনশীলতা দিয়ে পোশাকের ডিজাইন এবং মানসম্মত পোশাক তৈরি করতে হবে। প্রতিমন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ঈদ পুনর্মিলনী ও তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উদ্বোধন শেষে মেলার সকল স্টল ঘুরে দেখেন ও উদ্যোক্তাদের সাথে কথা বলেন।
উল্লেখ্য, নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পোশাক, গহণা, পাট জাতীয় পণ্য ও পিঠাপুলির বিক্রি ও প্রচারের লক্ষ্যে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় ২১ জন নারী ও এসএমই উদ্যোক্তা তাদের পণ্য প্রদর্শন করবেন। যার মধ্যে রয়েছে দেশীয় পোশাক, গহনা, পাটজাত পণ্য, তৈজসপত্র, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত পণ্য, হস্তশিল্প ও গৃহস্থলী পণ্য। মেলায় থাকছে শিশু একাডেমি প্রকাশিত বইয়ের স্টল। মেলা ১১ থেকে ১৩ মে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। বিনামূল্যে মেলায় প্রবেশ করা যাবে। এ মেলায় প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের জন্য বায়োস্কোপ।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, অতিরিক্ত সচিব মো: মুহিবুজ্জামান ও জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক আবেদা আক্তার,শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটনপ্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩৯:১০   ৪০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
মধুখালীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালাল মহিলা পরিষদ
চরভদ্রাসনে ৬০০ তালবীজ রোপণ ও ৫০০ বৃক্ষের চারা বিতরণ
আলফাডাঙ্গায় চাচা-ভাতিজার জমি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ
মধুখালীতে সিঁড়ি নির্মাণ নিয়ে চাচা-ভাতিজার সংঘর্ষ, মাথায় আঘাতে চাচার মৃত্যু
ভাঙ্গা হাইওয়েতে ফের সড়ক দুর্ঘটনা
সালথায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন
বেতন-ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি সরকার: এমরান সালেহ
অব্যাহতি ও স্থায়ী বহিষ্কারের মুখে সরিষাবাড়ীর ছাত্রলীগ নেতা আজগর
একাত্তর পেরিয়ে বাহাত্তরে, স্মৃতির আকাশে জ্বলছেন নাজমুল হক নজীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ