দ্বিপাক্ষিক সহযোগিতায় ঢাকা-দিল্লির সন্তোষ প্রকাশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » দ্বিপাক্ষিক সহযোগিতায় ঢাকা-দিল্লির সন্তোষ প্রকাশ
বৃহস্পতিবার, ১১ মে ২০২৩



দ্বিপাক্ষিক সহযোগিতায় ঢাকা-দিল্লির সন্তোষ প্রকাশ

বাংলাদেশ ও ভারত বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার স্তর নিয়ে সন্তোষ প্রকাশ করেছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে এই সন্তোষ প্রকাশ করা হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, ‘উভয় পক্ষই বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার স্তর নিয়ে সন্তোষ প্রকাশ করেছে।’
বৈঠকে তারা কোভিড-পরবর্তী ও ইউক্রেন যুদ্ধের পটভূমিকায় উদ্ভূত পরিস্থিতির মধ্যে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অর্থনীতি নিয়ে আলোচনা করেন।
এছাড়া, আগামীকাল ১২ ও ১৩ মে ঢাকায় অনুষ্ঠেয় ৬ষ্ঠ ভারত মহাসাগর সম্মেলন এবং আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলন নিয়েও তারা আলোচনা করেন।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে ভারত উন্নত ও স্বল্পোন্নত দেশের মানুষের স্বার্থকে এগিয়ে নিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।
শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর শুভেচ্ছা পৌঁছে দিতে বলেন।
জয়শঙ্কর ৬ষ্ঠ ভারত মহাসাগর সম্মেলন আয়োজনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ অনেক বড়।
এ সময় প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা এবং ভারতীয় ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ উপস্থিত ছিলেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ৬ষ্ঠ ভারত মহাসাগর সম্মেলনে যোগ দিতে দুই দিনের সরকারি সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন।

বাংলাদেশ সময়: ২৩:০২:৩৯   ৩৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ