বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
শুক্রবার, ১২ মে ২০২৩



বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

ইংল্যান্ডের চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে বোলিংয়ে সফরকারী বাংলাদেশ।
বৃষ্টির কারনে ম্যাচের দৈর্ঘ্য ৪৫ ওভারে নামিয়ে আনা হয়।
বৃষ্টি কারনে প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়েছিলো। ঐ ম্যাচের একাদশই বহাল রেখেছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।
প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৪৬ রান করেছিলো বাংলাদেশ। জবাবে ১৬ দশমিক ৩ ওভারে ৩ উইকেটে ৬৫ রান করে আয়ারল্যান্ড। এরপর বৃষ্টির কারনে ম্যাচটি পরিত্যক্ত হয়।
এই সিরিজটি আয়ারল্যান্ডের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিলো। বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে পারলেই এ বছর ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেত আয়ারল্যান্ডের। কিন্তু প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে যাওয়ায় বিশ^কাপে সরাসরি খেলার সুযোগ নষ্ট হয় আইরিশদের। এখন বিশ^কাপ বাছাই পর্বে খেলতে হবে আয়ারল্যান্ডকে। ইতোমধ্যে বিশ^কাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।
আয়ারল্যান্ড একাদশ : অ্যান্ড্রু বলবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রিন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর ও লরকান টাকার।

বাংলাদেশ সময়: ১৮:২২:৫৬   ৩৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ