দেশের ৪১ প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘পাঠান’

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের ৪১ প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘পাঠান’
শুক্রবার, ১২ মে ২০২৩



দেশের ৪১ প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘পাঠান’

ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের গণ্ডি পেরিয়ে ‘পাঠান’ এখন বাংলাদেশে। নানা জল্পনা-কল্পনা শেষে (১২ মে) সারাদেশে মুক্তি পেয়েছে বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত আলোচিত এই সিনেমা।

দেশের সব মাল্টিপ্লেক্স ও মানসম্পন্ন কিছু সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে মোট ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে ‘পাঠান’।

এসব প্রেক্ষাগৃহে প্রতিদিন ২০৬টি শোতে ‘পাঠান’ দেখতে পারবেন সিনেমাপ্রেমীরা। তবে বাংলাদেশের সেন্সর বোর্ড ‘পাঠান’ সিনেমার কিছু অংশ বাদ দেবে বলে জানা গেছে। সেই সঙ্গে বিনা কর্তনেই সার্টিফিকেট পেয়েছে সিনেমাটি।

জানা গেছে, ইতোমধ্যে মাল্টিপ্লেক্সের পাশাপাশি রাজধানীর একক সিনেমা হলেও অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ‘পাঠান’ দেখার জন্য। কিন্তু রাজধানীতে অগ্রিম টিকিট বিক্রি হলেও দেশের অন্যান্য জেলায় চিত্র একদমই ভিন্ন। যশোরের মণিহার সিনেমা হলে ‘পাঠান’ সিনেমার চারটি করে শো চলবে প্রতিদিন।

এর আগে, গেল ১০ এপ্রিল সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আবেদনের পরিপ্রেক্ষিতে সাফটার চুক্তির আওতায় নতুন করে বিদেশি চলচ্চিত্র আমদানির অনুমতি দেয় সরকার। সেই সঙ্গে চলতি বছর সাফটার আওতায় পরীক্ষামূলকভাবে উপমহাদেশীয় ১০টি সিনেমা আমদানিকারকরা আনতে পারবেন।

এ দিকে ‘পাঠান’ সিনেমার বিপরীতে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা পাঙ্কু জামাই ভারতে রপ্তানি করা হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ২৫ জানুয়ারি মুক্তি পায় শাহরুখ-দীপিকা অভিনীত ‘পাঠান’ এটি নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমায় ভিলেন রূপে দেখা যাবে জন আব্রাহামকে এবং ক্যামিও চরিত্রে রয়েছেন সালমান খান। মুক্তির পরেই বক্স অফিসে রীতিমতো ঝড় তোলে সিনেমাটি।

বাংলাদেশ সময়: ১৮:৪৩:৫০   ৩৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রীর সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
যদুনন্দী ইউনিয়নের জনগণের সেবক হতে চান: নজরুল ইসলাম
বোয়ালমারীতে অভিভাবক সমাবেশ
জামালপুরে বাজির লোভে জীবন্ত শালিক ভক্ষণ, পুলিশ হেফাজতে অভিযুক্ত
দেশের অর্থ লুটপাট করে বিলাসী জীবনযাপন করছেন পরাজিত ফ্যাসিবাদীদের দোসররা: রিজভী
কালকিনিতে ইউএনওর নেতৃ‌ত্বে অ‌ভিযান,অ‌বৈধ জাল প‌ু‌ড়ি‌য়ে ভস্মীভূত
মহরদ্দির চর থেকে অক্সফোর্ড: ঢাবির OIA পরিচালক অধ্যাপক মুস্তাক ইবনে আয়ুব
মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: ৪ ঘণ্টার চেষ্টায় পরিবারের কোলে ফিরল ৪ বছরের আবদুল্লাহ
সরিষাবাড়ীতে ৫১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ