মরিশাসের প্রেসিডেন্টের মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন

প্রথম পাতা » ছবি গ্যালারী » মরিশাসের প্রেসিডেন্টের মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন
শুক্রবার, ১২ মে ২০২৩



মরিশাসের প্রেসিডেন্টের মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন

বাংলাদেশ সফররত মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন আজ রাজধানীর আগারগাঁওস্থ মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেছেন। বেলা ১১ টা ৪৫ মিনিটে তিনি পতœী সয়যুক্তা রূপন ও সফরসঙ্গীদের নিয়ে রাজধানীর আগারগাঁওস্থ মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনে যান।
পরিদর্শনের শুরুতেই তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘প্রজ্জ্বলিত শিখা চির অম্লান’-এ পুস্পাঞ্জলী নিবেদন করেন। প্রায় ৫০ মিনিটের পরিদর্শন শেষে জাদুঘরের মন্তব্য বইয়ে তিনি মন্তব্যও লেখেন।
এতে তিনি মুক্তিযুদ্ধ জাদুঘরকে বাংলাদেশের মানুষের সংগ্রাম, আত্মত্যাগ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের দৃঢ় নেতৃত্বের মধ্য দিয়ে স্বাধীনতা লাভের প্রতিক হিসেবে উল্লেখ করে বলেন, “আমি বাংলাদেশের ঢাকায় অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করার সুযোগ পাওয়ায় সম্মানিত বোধ করছি। আমি বিশ্বাস করি বাঙালি জাতির ভাষা ও স্বাধীনতার জন্য ত্যাগ সারা পৃথিবীর মানুষকে স্বাধীনতা এবং গণতন্ত্র আদায়ের লড়াইয়ের জন্য অনুপ্রেরণা দেবে।”
পৃথ্বীরাজ সিংই মরিশাসের প্রথম কোন প্রেসিডেন্ট যিনি বাংলাদেশ সফর করলেন।
মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষে সাবেক সংস্কৃতি মন্ত্রী ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারোয়ার আলী, ট্রাস্টি ও সদস্য সচিব সারা যাকের ও জাদুঘরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সেখানে রূপনকে স্বাগত জানান। এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পৃথ্বীরাজ সিং ‘৬ষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্স ২০২৩’ এ যোগ দিতে গতকাল ঢাকায় পৌঁছেছেন।

বাংলাদেশ সময়: ১৯:৩২:০৩   ৩৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: ৪ ঘণ্টার চেষ্টায় পরিবারের কোলে ফিরল ৪ বছরের আবদুল্লাহ
সরিষাবাড়ীতে ৫১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সালথায় ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ