রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৮

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৮
শনিবার, ১৩ মে ২০২৩



রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৮

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার (১৩ মে) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১২ মে) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা ও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে থেকে ১০৬ গ্রাম হেরোইন, ৭ বোতল ফেনসিডিল, ১০ লিটার দেশি মদ, ৫টি নেশাজাতীয় ইনজেকশন, ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২১ হাজার ১৮২ পিস ইয়াবা ও ১০৯ কেজি ১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৪৯:৫৪   ৩২৭ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে অসহায় ব্যক্তির দোকান দখল করে বিএনপির কার্যালয় বানানোর অভিযোগ
ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৪০ সন্দেহভাজন হাম রোগী, মোট শনাক্ত ৪৫৭১
ফরিদপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
সদরপুরে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত
মধুখালীতে আন নাসর-এর উদ্যোগে এতিমখানা ও মাদ্রাসায় চারা গাছ ও ফুটবল বিতরণ
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু
তার্কিশ এয়ারলাইন্স হাফ ম্যারাথন ১৮ সেপ্টেম্বর
দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী
ভারতের প্রতি নেতিবাচক ধারণা পোষণকারী মানুষের সংখ্যা বাংলাদেশে বেড়েছে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ