নিজের ইমেজের জায়গাটুকু ধরে রাখতে চাই : মেঘলা মুক্তা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিজের ইমেজের জায়গাটুকু ধরে রাখতে চাই : মেঘলা মুক্তা
শনিবার, ১৩ মে ২০২৩



নিজের ইমেজের জায়গাটুকু ধরে রাখতে চাই : মেঘলা মুক্তা

দেশের এ প্রজন্মের মডেল ও অভিনেত্রী মেঘলা মুক্তা। তেলেগুসহ দেশের কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন তিনি। সর্বশেষ সাইফুল ইসলাম মান্নু’র ‘পায়ের ছাপ’-এ প্রশংসা কুড়ানোর পর এবার ‘কাঠগোলাপ’ সিনেমা নিয়ে আসছেন মেঘলা মুক্তা।

‘কাঠগোলাপ’ নির্মাণ করছেন সাজ্জাদ খান। ইতোমধ্যে সিনেমার কাজ প্রায় শেষের দিকে। এ প্রসঙ্গে মেঘলা বলেন, সাজ্জাদ ভাই একেবারেই আলাদা ধাঁচের কাজ করেন। সিনেমাটি মুক্তির পর দারুণ এক আলোচনার জায়গা তৈরি করতে পারবে বলে আশা করছি আমি।

অভিনেত্রী আরও বলেন, ভালো গল্পের সিনেমায় কাজ করতে চাই। নিজেকে দেশ-বিদেশে প্রমাণ করেছি। এখন একটি ভালো প্রডাকশন টিমের সাথে কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে চাই। আমার কাছে আসলে ওটিটি বা ফিল্ম আলাদা কিছু নয়। ভালো গল্পে কাজ করতে পারাটাই মুখ্য।

মেঘলা মুক্তা বলেন, এই ইন্ডাস্ট্রিতে আমার যতটুকুই কাজ হয়েছে তা বিভিন্ন বিশিষ্টজন দেখে বেশ প্রশংসা করেছেন। তাই নিজের ইমেজের জায়গাটুকু ধরে রাখতে চাই। কাজটাকে ভালোবেসেই এই ইন্ডাস্ট্রিতে পা রেখেছি। তাই আমার কাজগুলোতে দর্শকরা হতাশ হবেন না, এতটুকু নিশ্চয়তা দেওয়া একজন শিল্পী হিসেবে আমার দায়িত্ব।

তেলেগু সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন মেঘলা মুক্তা। মুক্তির পর সিনেমাটি ব্যাপক আলোচিত হয়। কিন্তু করোনার কারণে দেশে ফেরার পর কিছুটা বিরতি দেন তিনি। বর্তমানে ওপারের বেশ কিছু সিনেমায় কাজের ব্যাপারে কথা চলছে। ভিসা ও কাগজপত্রের জটিলতা সামলে শিগগিরই কাজগুলো শুরু করতে চান বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ১৬:৩৪:২৬   ৩২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ