গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগবে: প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগবে: প্রতিমন্ত্রী
রবিবার, ১৪ মে ২০২৩



গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগবে: প্রতিমন্ত্রী

ঘূর্ণিঝড়ে ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্যাসের সরবরাহ স্বাভাবিক হতে এক-দুই দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার (১৪ মে) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

ঘূর্ণিঝড় পরবর্তী গ্যাস পরিস্থিতি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের ওই রকম কোনও ক্ষয়ক্ষতি হয়নি। একটি ভাসমান এলএনজি টার্মিনাল সরে গেছে। আরেকটি রয়েছে। যেটা রয়ে গেছে, সেটি দিয়ে আমরা দুই-তিন দিনের মধ্যে গ্যাস চালু করতে পারব। যেটি খুলে গেছে, সেটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে আমাদের ১০ থেকে ১২ দিন সময় লাগতে পারে।

তিনি আরও জানান, বিদেশি ডুবুরি আসবে, তারা গিয়ে কাজ করবেন। তবে আমরা মনে করি যে আল্লাহর অশেষ রহমতে আমরা ওই রকম ক্ষতিগ্রস্ত হয়নি। শিগগিরই আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারব। আরও এক-দুই দিন সময় লাগতে পারে।

একটি ভাসমান এলএনজি টার্মিনাল সরে যাওয়ায় গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, এই কারণে ৪০০ ঘনফুট গ্যাসের ঘাটতি থাকবে। আমি মনে করি, এখনকার পরিস্থিতি থাকবে না, উন্নতি হবে। তবে কিছু কিছু জায়গায় প্রভাব থাকবে। সেটা খুব বেশি না। গতকাল রাত থেকে কিছু সমস্যা দেখা দিয়েছিল, এটা কাভার করে আগামী দুই দিনের মধ্যে ভালো অবস্থানে যেতে পারব।

দুটি ভাসমান এলএনজি টার্মিনাল পুরোদমে চালু হতে কতদিন সময় লাগবে জানতে চাইলে তিনি বলেন, দুটি চালু হতে সময় লাগবে। একটি চালু হয়ে যাবে। আগামী দুদিনের মধ্যে জাহাজ চলে আসবে, গ্যাস আমরা দিতে পারবো। আরেকটি চালু হতে ১২-১৫ দিন সময় লাগবে।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:৫৪   ৩১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেপুটি স্পীকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
সরিষাবাড়ীতে এক ইউনিয়নের ৩ ক্লিনিকে নেই সিএইচসিপি,ব্যাহত সরিষাবাড়ীর স্বাস্থ্যসেবা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
নগরকান্দায় কৃষক, দুস্থ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে স্প্রে ও সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫

News 2 Narayanganj News Archive

আর্কাইভ