ঝিনাইদহে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

প্রথম পাতা » খুলনা » ঝিনাইদহে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬



ঝিনাইদহে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ঝিনাইদহে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের আলোচনা সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা, অতিরিক্ত কৃষি অফিসার মুহাম্মদ জুনাইদ হাবীব, কৃষি সম্প্রসারণ অফিসার মীর রাকিবুল ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন।

অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলার কৃষি কর্মকর্তা নুর-এ নবী।

সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সোমবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে বুধবার পর্যন্ত। ৩ দিন ব্যাপী এই মেলায় সরকারি দপ্তর ছাড়াও কৃষি উদ্যোক্তাদের মোট ১৮ টি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে কৃষি ও কৃষকের ফসল উৎপাদনের জন্য আধুনিক সব প্রযুক্তি ছাড়াও কৃষকদের উৎপাদিত উন্নত ও হাইব্রীড জাতের নানা ফসল প্রদর্শন করা হয়। যেখানে প্রযুক্তির ব্যবহার ও ফলসের চাষাবাদ সম্পর্কে পরামর্শ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:৫০:৪৫   ১৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
ধর্ম পালনে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী
আগামী বছর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু হবে
অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু : র‌্যাব মহাপরিচালক
যারা সারের সংকট তৈরি করছে, তাদের পুলিশ খুঁজছে: কৃষিমন্ত্রী
নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে জামায়াত-এনসিপি লংমার্চের ঘোষণা দিয়েছে: রাশেদ খাঁন
খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে সাংস্কৃতিক সপ্তাহ শুরু
শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ