চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক), এমপি-র মৃত্যুতে চীফ হুইপের শোক

প্রথম পাতা » ছবি গ্যালারী » চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক), এমপি-র মৃত্যুতে চীফ হুইপের শোক
সোমবার, ১৫ মে ২০২৩



চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক), এমপি-র মৃত্যুতে চীফ হুইপের শোক

ঢাকা, ১৫ মে ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, এমপি একাদশ জাতীয় সংসদের ১৯০ ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান (ফারুক)-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

চীফ হুইপ তাঁর রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। আকবর হোসেন পাঠান (ফারুক), এমপি আজ (সোমবার) আনুমানিক সকাল ৮টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

প্রসঙ্গত, আকবর হোসেন পাঠান (ফারুক), এমপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯০ ঢাকা-১৭ আসন হতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা সম্মাননায় ভূষিত হন তিনি।

বাংলাদেশ সময়: ১২:৩৬:৩৮   ৩৪৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন সম্ভব : শেখ রবিউল
দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান মহানগর বিএনপির
গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি
নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী
দিনাজপুরে কৃষকদের মধ্যে সরিষা বীজ ও সার বিতরণ সমাজকল্যাণমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ