চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক), এমপি-র মৃত্যুতে ডেপুটি স্পীকারের শোক

প্রথম পাতা » ছবি গ্যালারী » চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক), এমপি-র মৃত্যুতে ডেপুটি স্পীকারের শোক
সোমবার, ১৫ মে ২০২৩



চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক), এমপি-র মৃত্যুতে ডেপুটি স্পীকারের শোক

ঢাকা, ১৫ মে ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি একাদশ জাতীয় সংসদের ১৯০ ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও নন্দিত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক)-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

ডেপুটি স্পীকার তাঁর রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। আকবর হোসেন পাঠান (ফারুক), এমপি আজ (সোমবার) আনুমানিক সকাল ৮টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

প্রসঙ্গত, আকবর হোসেন পাঠান (ফারুক), এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা সম্মাননায় ভূষিত হন তিনি।

বাংলাদেশ সময়: ১২:৩২:৩৩   ২৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
যুবসমাজের চাওয়া-পাওয়াকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
আমরাও রাস্তায় নামতে জানি, রাস্তায় তো ছিলাম: মির্জা ফখরুল
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে : গৃহায়ন মন্ত্রী
নৌপথে ঈদ যাত্রার প্রস্তুতি দেখতে সদরঘাটে আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী
আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী
গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না : তথ্যমন্ত্রী
তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে বিএনপি সরকার : প্রধানমন্ত্রী
বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ছে : স্বাস্থ্যমন্ত্রী
জামালপুরের দেওয়ানগঞ্জে ভটভটি উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ