সরিষাবাড়ীতে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
সোমবার, ১৫ মে ২০২৩



সরিষাবাড়ীতে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

ইসমাইল হোসেন জামালপুর প্রতিনিধি : সরকার ২০২২-২৩ অর্থবছরের বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহের নীতিমালা ঘোষণা করেছে। এ ঘোষিত নীতিমালা অনুযায়ী, চলতি বোরো মৌসুমে জামালপুরে সরিষাবাড়ীতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ মে) দুপুরে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে সরিষাবাড়ী খাদ্য গুদামে লাল ফিতা কেটে এ অভিযানের শুভ উদ্বোধন করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি’র প্রতিনিধি পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল ,জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শফি আফজালুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ,যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ও ওসিলেট মুহাম্মদ সাইফুল মালেক সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নিউজ টু নারায়ানগঞ্জ কে খাদ্য বিভাগ সূত্র জানায়, এবারের বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ৩ হাজার ৩’শ ৯১ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে ১ হাজার ৪’শ ৯৬ মেট্রিক টন ধান এবং ১ হাজার ৮’শ ৯৫ মেট্রিক টন সিদ্ধ চাল। প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা আর সিদ্ধ চালের প্রতি কেজি ৪৪ টাকা।

বাংলাদেশ সময়: ১৭:১৯:৩০   ৪০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
চীনে কারখানায় আগুন, নিহত ২৮
বাংলাদেশে এখনই ব্যবসা ও বিনিয়োগের উপযুক্ত সময় : ইতালির রাষ্ট্রদূত
জনশক্তি রপ্তানিতে আলজেরিয়ার সঙ্গে যৌথ পরামর্শক কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
সরকারি ক্রয়ে লিড টাইম আরও কমাতে বিপিপিএকে পরিকল্পনামন্ত্রীর নির্দেশ
বাসযোগ্য পৃথিবীর জন্য পরিবেশ রক্ষায় অধিক সংখ্যক বৃক্ষরোপণ অপরিহার্য
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত
দেবীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু
ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ