তরুণদের জনশক্তিতে রূপান্তর করতে হবে : আইইবি

প্রথম পাতা » ছবি গ্যালারী » তরুণদের জনশক্তিতে রূপান্তর করতে হবে : আইইবি
সোমবার, ১৫ মে ২০২৩



তরুণদের জনশক্তিতে রূপান্তর করতে হবে : আইইবি

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)’র নেতৃবৃন্দ বলেছেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবকে কাজে লাগিয়ে তরুণদের জনশক্তিতে রূপান্তর করতে হবে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশেই কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলে দ্রুত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।
স্মার্ট বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের অবদানই সবচেয়ে বেশি এ কথা উল্লেখ করে তারা বলেন, ‘দিন বদলের সুফল জাতি এখন ভোগ করছে।’
আজ সোমবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ৬০তম কনভেনশন ও জাতীয় সেমিনারের সমাপনী অনুষ্ঠানে আইইবির নেতৃবৃন্দ এসব কথা বলেন।
আইইবির নেতৃবৃন্দ বলেন, প্রকৌশলীদের কারনেই কৃষি এখন আধুনিক ও স্মার্ট। উন্নয়নকে নগরকেন্দ্রিক সীমাবদ্ধ না রেখে গ্রাম মহল্লা কেন্দ্রিক করতে প্রকৌশলীরা কাজ করে যাচ্ছেন।
আইইবির নেতৃবৃন্দ আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমেই সময়ের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। প্রকৌশলীদের কার্যক্রম আরও বাড়িয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
সমাপনী অনুষ্ঠানে বক্তৃতা করেন আইইবি’র বিদায়ী প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. নুরুল হুদা, বিদায়ী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হাসেন শীবলু, ঢাকা সেন্টারের বিদায়ী চেয়ারম্যান ইঞ্জি. মোল্লা মোহাম্মদ আবুল হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইইবি’র প্রেসিডেন্ট ইঞ্জি. মো. আবদুস সবুর, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মঞ্জুরুল হক মঞ্জু, ভাইস-প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার খন্দকার মঞ্জুর মোর্শেদ, ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান ও আইইবির ঢাকা সেন্টারের বিদায়ী সম্পাদক ইঞ্জিনিয়ার মা. খায়রুল বাসার।
উল্লেখ্য, গত ১৩ মে (শনিবার) আইইবি’র ৬০ তম কনভেনশনের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৩৭   ৪২৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে টানা ৩৪তম বছরেও জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের নিন্দাল
হানিফসহ ৪ নেতার রায় সময়োপযোগী : চিফ প্রসিকিউটর
মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর ফের কার প্রেমে অর্জুন?
জাপানে কর্মসংস্থানে তরুণদের দক্ষতা উন্নয়নে উদ্যোগ
মেরিন একাডেমিতে ভর্তির যোগ্যতায় কোনো আপস নয় : নৌপরিবহন সচিব
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলের স্বর্ণ জয়
পটুয়াখালীতে কোস্ট গার্ডের আন্তর্জাতিক প্রশিক্ষণ সমাপ্ত
৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর
সরিষাবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি! মিটিংয়েই সীমাবদ্ধ প্রশাসন?
সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ