কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের অভিযানে পরিবহন চাঁদাবাজ আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের অভিযানে পরিবহন চাঁদাবাজ আটক
সোমবার, ১৫ মে ২০২৩



কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের অভিযানে পরিবহন চাঁদাবাজ আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় কালে মো.বাব্বি (২২) নামে এক চাঁদাবাজকে হাতে নাতে আটক করেছেন হাইওয়ে পুলিশ। সোমবার, (১৫ মে) দুপুর আড়াইটায় কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ কাঁচপুর মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক রাব্বি সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর এলাকার মিন্টুমিয়ার ছেলে। তার কাছ থেকে চাঁদাবাজির ১ হাজার ২৫০ টাকা জব্দ করেছে পুলিশ।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মাদ ইব্রাহীম জানান, পরিবহন চলাচলে মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে। চলতি বছরের প্রথম থেকে এপর্যন্ত ১৬ জন চাঁদাবাজকে আটক করা হয়েছে।

মহাসড়কের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা ও চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:৪১   ৯৩৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মৎস্য খাতের সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন ও রপ্তানি বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রীর
বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
ব্রাজিলিয়ান লিগে চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো, রিওতে টানা তৃতীয় শিরোপা
নারায়ণগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশা শ্রমমন্ত্রীর
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের মহাসচিবের সঙ্গে চিফ হুইপের বৈঠক
দিনাজপুর জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ড উদ্বোধন
জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ