বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার
মঙ্গলবার, ১৬ মে ২০২৩



বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় মো. সিয়াম (২০) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (১৫ মে) রাত ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার ধামাহার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, ৯ মে বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসানকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা ঝন্টু ব্যাপারী সদর থানায় ১৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

মামলায় প্রধান আসামি হলেন শহর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম রতন। এছাড়াও রতনের দুই চাচাতো ভাই মো. রবিন, মো. রনি, জুম্মান ও সিয়ামকে আসামি করা হয়। মামলার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে র‍্যাব। সোমবার রাতে গোপন সংবাদ পেয়ে শিবগঞ্জের ধামাহার গ্রাম থেকে সিয়ামকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, গত বুধবার (১০ মে) রাতে মামলার ৯ নম্বর এজাহারভুক্ত আসামি ইমনকে বগুড়া সদর উপজেলার সাবগ্রাম থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিয়ামকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১১:২৩:২৯   ৩৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জের রাজনৈতিক সম্প্রীতি অন্য জেলায় বিরল: ডিসি
শহীদ পরিবারের পাশে থাকবে নাসিক, চাকরির আশ্বাস সাখাওয়াতের
জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করিম
গুম-খুন ও গায়েবি মামলার ভয়াবহ চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
সাম্রাজ্যবাদবিরোধী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের
‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের
জুলাই বিপ্লব ছিল দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী ক্ষোভের বিস্ফোরণ - স্বাস্থ্যমন্ত্রী
মাদারগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ মেলান্দহের স্বেচ্ছাসেবক দল নেতাসহ ২ যুবক আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ