ঢাকায় পৌঁঁছেছে নায়ক ফারুকের মরদেহ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকায় পৌঁঁছেছে নায়ক ফারুকের মরদেহ
মঙ্গলবার, ১৬ মে ২০২৩



ঢাকায় পৌঁঁছেছে নায়ক ফারুকের মরদেহসিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছেছে বাংলা চলচ্চিত্রের ‘মিয়া ভাই’ খ্যাত অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ।

মঙ্গলবার (১৬ মে) সকাল ৭টা ৫০ মিনিটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এদিন বেলা ১১টায় নায়ক ফারুকের মরদেহ নেওয়া হবে শহীদ মিনারে। সেখান থেকে সাড়ে ১২টায় এফডিসিতে নিয়ে যাওয়া হবে। বাদজোহর এফডিসিতে জানাজার পর মরদেহ নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে। সেখানে বাদ-আসর জানাজা হবে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে অভিনেতার জন্মস্থান কালীগঞ্জে। সেখানেই পারিবারিক কবরস্থানে ফারুকের মরদেহ দাফন করা হবে।

এর আগে, সিঙ্গাপুরের স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট নায়ক ফারুকের মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়।

উল্লেখ্য, সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন নায়ক ফারুক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

বাংলাদেশ সময়: ১১:২৬:৩০   ৩৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিএনপি সরকার দেশের অর্থনীতি রক্ষা এবং সম্পদ বৃদ্ধির চেষ্টা করছে : রুহুল কবির রিজভী
সোনারগাঁয়ে ৩৫ বোতল স্কাফসহ গ্রেপ্তার ৩
৩০ ডিসেম্বরেও কোনো পলাতক ফিরে আসবে না: সাখাওয়াত
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: ববি হাজ্জাজ
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না
প্রাইমারি-মাধ্যমিক স্কুলে মিড ডে মিল চালু হবে : জোনায়েদ সাকি
রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ