পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩০তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩০তম বৈঠক
মঙ্গলবার, ১৬ মে ২০২৩



পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩০তম বৈঠক

ঢাকা, ১৬ মে, ২০২৩: একাদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩০তম বৈঠক কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, সামশুল হক চৌধুরী এবং নুরুন্নবী চৌধুরী অংশগ্রহণ করেন।

কমিটি প্রত্যেক জেলার জেলা প্রশাসককে বালুমহল ঘোষণা করার পূর্বে সংশ্লিষ্ট প্রকল্পের প্রকৌশলীর সাথে আলোচনা সাপেক্ষে বালুমহল ঘোষনা করার সুপারিশ করে।

কমিটি পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রকল্পসমূহ উদ্বোধনের পূর্বে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপমন্ত্রী অথবা সচিবকে ৭দিন পূর্বে অবহিতকরণের সুপারিশ করে।

সিলেট জেলার সিলেট সদর ও বিশ্বনাথ উপজেলার দশগ্রাম, মাহাতাবপুর ও রাজাপুর পরগণা বাজার এলাকা সুরমা নদীর উভয় তীরের ভাঙ্গন হতে রক্ষা প্রকল্প, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়িকান্দি হতে ধরাভাঙ্গা এমপি বাঁধ পর্যন্ত মেঘনা নদীর বামতীর সংরক্ষণ প্রকল্প এবং লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা নামক স্থানে তিস্তা নদীর বামতীর সংরক্ষণের কাজ সময়মতো শেষ করার সুপারিশ করা হয় এবং প্রকল্পগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়াও বৈঠকে হাওর অঞ্চলসমূহে শঙ্কামুক্তভাবে ও মন্ত্রণালয়ের সার্বিক প্রচেষ্টায় দ্রুততার সহিত ফসল তোলা হয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলকে বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ও কর্মকর্তাবৃন্দ, পানি সম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২৩:২৬:০৭   ৩৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিস্ময়বালিকা ১৩ বছরের ইউ’র চোখ এখন অলিম্পিকে
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো
পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা
ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে বোয়েসেল ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ
‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’ সালথার সেই ইউপি চেয়ারম্যানকে শোকজ
আলফাডাঙ্গা আদর্শ কলেজে আনন্দঘন পরিবেশে নবীন বরণ
মধুখালীতে সরকারি আইনউদ্দীন কলেজে এইচএসসি’র শিক্ষার্থীদের নবীনবরণ
মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান-ডেপুটি স্পীকারের
ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ