রূপগঞ্জে স্কুল শিক্ষার্থী হত্যা মামলায় সৎ বাবা গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে স্কুল শিক্ষার্থী হত্যা মামলায় সৎ বাবা গ্রেপ্তার
শনিবার, ২০ মে ২০২৩



রূপগঞ্জে স্কুল শিক্ষার্থী হত্যা মামলায় সৎ বাবা গ্রেপ্তার

রূপগঞ্জে স্কুল শিক্ষার্থী ইয়ামিন (৮) হত্যা মামলায় সৎ বাবা ফরিদ উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১। শুক্রবার (১৯ মে) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফরিদ লালমনিরহাট জেলার আদিতমারি থানার সার পুকুর গ্রামের মজনু হকের ছেলে। শনিবার (২০ মে) দুপুরে র‌্যাব ১ সিপিসি ৩ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানিয়েছেন কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী।

কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী জানান, বাদীর অভিযোগপত্র ও গ্রেপ্তারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদের পর জানা যায়, গত ১৬ মে মঙ্গলবার সকালে মধুখালীর বালুর মাঠ থেকে ৮ বছরের একটি শিশুকে হত্যা করে ফেলে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক ছড়িয়ে পড়ে।

পরে নিহতের মা আমেনা বেগম ওই মাধ্যমে জানতে পেরে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এর আগে শিশুকে না পেয়ে ১৫ মে সোমবার রাজধানীর বাড্ডা থানায় ১১৩০ নম্বরের একটি নিখোঁজ জিডি করেন নিহতের মা আমেনা।

পাশাপাশি পত্রিকা ও টিভিতে প্রচারিত হওয়ায় বিষয়টি চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে আসামী গেপ্তার করতে থানা পুলিশের পাশাপাশি র‌্যাব ১ এর সিপিসি ৩ এর সদস্যরা অভিযান চালায়।

এরই ধারাবাহিকতায় গত ১৯ মে শুক্রবার গোঁপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর গুলশান থানার নদ্দা বাজার এলাকা থেকে মামলার প্রধান আসামী ফরিদকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে ইয়ামিনকে শ্বাসরোধ করে হত্যার কথা শিকার করে সে। তার আরও সহযোগী রয়েছে বলে জানায়। গ্রেপ্তারকৃত ফরিদ লালমনিরহাট জেলার আদিতমারি থানার সার পুকুর গ্রামের মজনু হকের ছেলে।

তিনি আরো জানান, নিহত ইয়ামিন আমেনা বেগমের প্রথম স্বামী ফিরোজ আলম মাসুমের ছেলে। তার আরও একটি বড় ভাই রয়েছে। আমেনা তার প্রথম স্বামী ফিরোজ আলম মাসুমকে গত ৩ নভেম্বর ২০২১ সালে ডিভোর্স দেয়ার পর ছোট ছেলে ইয়ামিনসহ ২য় স্বামী ফরিদের সঙ্গে সংসার করে আসছিলেন।

কিন্তু গত কয়েক মাস ধরে তাদের মাঝে ঝগড়া বিবাদ চলাকালীন আমেনা ২য় স্বামী ফরিদকেও ডিভোর্স দেয়। এরই জেরে ফরিদ তার স্ত্রীকে শায়েস্তা করতে শিশু সন্তান ইয়ামিনকে স্কুল থেকে নিয়ে বেড়ানোর কথা বলে মধুখালী এলাকায় নিয়ে আসে।

সুযোগ বুঝে তাকে শ্বাসরোধ করে হত্যা করে ওই বালুর মাঠে ফেলে চলে যায়। ধৃত আসামীকে রূপগঞ্জ থানা পুলিশের হেফাজতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫২:৪১   ৫২২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রযুক্তিনির্ভর ও কর্মসংস্থানমুখী শিক্ষাব্যবস্থা গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
সরিষাবাড়ীতে পৃথক স্থানে বোমা সদৃশ বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করল পুলিশ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : প্রতিমন্ত্রী নুরুল হক
গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে : আইজিপি
কালকিনিতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে : বাণিজ্যমন্ত্রী
মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী
পতিত শক্তির রাজনীতিতে ফেরার প্রশ্নে আমরা সবাই এক: স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ