ফতুল্লায় স্কুলছাত্রী অপহরণের ৫ মাস পর উদ্ধার, যুবক গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় স্কুলছাত্রী অপহরণের ৫ মাস পর উদ্ধার, যুবক গ্রেপ্তার
শনিবার, ২০ মে ২০২৩



ফতুল্লায় স্কুলছাত্রী অপহরণের ৫ মাস পর উদ্ধার, যুবক গ্রেপ্তার

ফতুল্লায় স্কুল পড়ুয়া অষ্টম শ্রেনীর ছাত্রী(১৩) কে অপহরনের পাচঁ মাস পর অপহৃত স্কুল ছাত্রী কে উদ্ধার সহ গ্রেফতার করা হয়েছে মোঃ মিরাজুল ইসলাম (২৭) নামের এক যুবককে।

গ্রেফতারকৃত মিরাজুল ইসলাম ফতুল্লা মডেল থানার পাগলা নিশ্চিন্তপুরের শাহজাহান পুলিশের ভাড়াটিয়া ওসমান গনির পুত্র।

শুক্রবার রাতে তাকে ফতুল্লা মডেল থানার পাগলা বাজার এলাকা থেকে গ্রেফতার সহ উদ্ধার করা হয় অপহৃত স্কুল ছাত্রী কে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাইফুল ইসলাম জানায়,অপহৃত কিশোরী স্থানীয় একটি স্কুলের অস্টম শ্রেনীতে পড়ালেখা করতো। স্কুল ও কোচিংয়ে য়াতায়াতের পথে তাকে প্রায় সময় বখাটে মিরাজুল প্রেম নিবেদন সহ কু- প্রস্তাব দিতো। ১২ ডিসেম্বর নিজ বাসা থেকে বিকেল চারটার দিকে আব্দুল্লাহ স্যারের কোচিংয়ে পড়তে যাওয়ার পথে নিশ্চিন্তপুর সালমান ফারসি মসজিদের সামনে পৌছামাত্র গ্রেফতারকৃত মিরাজুল ইসলাম সহ অজ্ঞাত নামা আরো ২-৩ জন তাকে একটি সিএনজি যোগে অপহরন করে ঢাকার মাতুয়াইলের দিকে নিয়ে যায়। শুক্রবার রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাগলা বাজার এলাকায় অভিযান চালিয়ে মিরাজুল কে গ্রেফতার সহ উদ্ধার করা হয় অপহৃত স্কুল ছাত্রী কে। গ্রেফতারকৃত মিরাজুল ইসলাম কে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে এবং অপহৃত স্কুল ছাত্রী কে স্বাস্থ্য পরীক্ষার জন্য ডাক্তারের নিকট পাঠানো হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২৩:৪১:৪৫   ৫১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ