ষড়যন্ত্রকারীরা যে কোন মূল্যে ক্ষমতা দখল করতে চায় : কামরুল ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » ষড়যন্ত্রকারীরা যে কোন মূল্যে ক্ষমতা দখল করতে চায় : কামরুল ইসলাম
শনিবার, ২০ মে ২০২৩



ষড়যন্ত্রকারীরা যে কোন মূল্যে ক্ষমতা দখল করতে চায় : কামরুল ইসলাম

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা যে কোন মূল্যে ক্ষমতা দখল করতে চায়।
আজ বিকেলে শাক্তা ইউনিয়নের কালু নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা আজ ঐক্যবদ্ধ। জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী, ডা. ইউনুসসহ এক এগারোর কুশীলবরা আগামী নির্বাচনের মধ্যদিয়ে দেশের উন্নয়নের চাকাকে স্তব্ধ করে দিতে চায়। যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতা করে সপ্তম নৌবহর পাঠিয়েছিলো তারা আবার ষড়যন্ত্র শুরু করেছে।
শাক্তা ইউনিয়ন যুবলীগের আহবায়ক কবির হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি মনির, রফিকুল ইসলাম হিল্টন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হান্নান, কামরুল ইসলাম কামু ও সাংগঠনিক সম্পাদক রানা মোল্লা।
পরে মো. কবির হোসেনকে সভাপতি করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:৪১   ৪২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ