দুপুরেই ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুপুরেই ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
সোমবার, ২২ মে ২০২৩



দুপুরেই ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

দেশের পাঁচ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। পাশাপাশি এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (২২ মে) দুপুর ১টা পর্যন্ত দেয়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া পূর্বাভাসে একথা জানানো হয়েছে।

এতে বলা হয়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুন. ১ নম্বর) সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে রোববার (২১) সন্ধ্যায় দেয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এর পাশাপাশি খুলনা বিভাগসহ রাজশাহী, পাবনা ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১০:১৩:৫১   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস কর্মসূচির জরুরি সভা
শত বছরের ঐতিহ্যবাহী বাউল গান বন্ধ করল তৌহিদি জনতা
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
অস্ট্রিয়ার ওইইবির সঙ্গে প্রাইম ব্যাংকের ঋণচু্ক্তি
‘বেস্ট ড্যান্সার’–এ চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেলেন রিতেশ
আরেকটি বিশ্বকাপ, আবারও চ্যাম্পিয়ন স্পেন
স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন: নাহিদ ইসলাম
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ি সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ