আর্জেন্টাইনের গোলে চেলসিকে হারিয়ে শিরোপা উদযাপন সিটির

প্রথম পাতা » খেলাধুলা » আর্জেন্টাইনের গোলে চেলসিকে হারিয়ে শিরোপা উদযাপন সিটির
সোমবার, ২২ মে ২০২৩



আর্জেন্টাইনের গোলে চেলসিকে হারিয়ে শিরোপা উদযাপন সিটির

মৌসুমজুড়ে ইংলিশ প্রিমিয়ার লিগে দাপট দেখিয়েও পা হড়কে যায় আর্সেনালের। মূলত তখনই চলতি আসরের শিরোপা ম্যানচেস্টার সিটির নিয়ন্ত্রণে এসেছিল। আর্সেনালের সেই হতাশার মাত্রা আরও বাড়িয়ে দেয় নটিংহ্যাম ফরেস্ট। শনিবার সফরকারী হয়ে মাঠে নেমে ১-০ গোলে হেরে যায় মাইকেল আর্তেতার দল। এতে তিন ম্যাচ হাতে রেখেই ম্যানসিটির শিরোপা নিশ্চিত হয়ে যায়। রোববার রাতে চ্যাম্পিয়নের বেশে মাঠে নেমে চেলসিকে হারিয়ে আনুষ্ঠানিকভাবে শিরোপা উদযাপন করল পেপ গার্দিওয়ালার দল।

ইতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে সিটি। জয়সূচক গোলটি করেন জুলিয়ান আলভারেজ। ম্যাচ শেষে সিটির হাতে তুলে দেওয়া হয় ট্রফি। ক্লাবের ইতিহাসে এই নিয়ে ৯ বার এই স্বাদ পেল তারা। গার্দিওয়ালার অধীনে টানা তিন ও ছয় মৌসুমে পাঁচবার লিগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইংলিশ ক্লাবটি।

শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ায় চেলসির বিপক্ষে একাদশে বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামে সিটি। তারকা ফুটবলাররা একাদশে না থাকায় আক্রমণে চিরচেনা সেই ধার ছিল না সিটিজেনদের। তবে পুরো ম্যাচে বল দখলে আধিপত্য দেখিয়েছে গার্দিওলার দল। ম্যাচের একমাত্র গোলটি হয় খেলার ১২তম মিনিটে। পালমারের দারুণ পাস ধরে বক্সে ঢুকে কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন আলভারেজ। সিটির জার্সিতে অভিষেক মৌসুমে প্রিমিয়ার লিগে এই নিয়ে ৯ গোল করলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন স্ট্রাইকার।

প্রথমার্ধে আরও অনেক আক্রমণ করে সিটির খেলোয়াড়রা। তবে চেলসির ডিফেন্স ভেদ করতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধেও ওই একই ধারায় খেলে যায় সিটি। তবে বার বার বাঁধা হয়ে দাঁড়ায় চেলসির ডিফেন্স। ভীষণ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়া চেলসি দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো খেলে। কিন্তু ব্যর্থতার জাল ছিড়তে পারেনি তারা। আসরে ১৫তম হারের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়ে তারা। ৩৬ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তারা আছে ১২ নম্বরে। প্রিমিয়ার লিগ যুগে শেষ বার চেলসি শীর্ষ দশের বাইরে লিগ শেষ করেছিল ১৯৯৫-৯৬ মৌসুমে। সেবার তারা ১১তম স্থানে থেকে লিগ শেষ করেছিল।

৩৬ ম্যাচে ২৮ জয় ও ৪ ড্রয়ে সিটির পয়েন্ট হলো ৮৮। ক্লাবটির সব মনোযোগ এখন জুনের দুটি ফাইনালে। আগামী ৩ জুন এফএ কাপের শিরোপা লড়াইয়ে তারা নামবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। এরপর ১০ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান।

বাংলাদেশ সময়: ১০:১৯:০৪   ২৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ব্রাজিলিয়ান-আর্জেন্টাইনের গোলে ইউরোপা লিগের আশা বেঁচে থাকল চেলসির
দুর্যোগ-দুর্ঘটনা নয়, ফুটবলের মাধ্যমেই বাংলাদেশকে চিনবে বিশ্ব: তাবিথ
দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
প্রিমিয়ার লিগে অ্যাসিস্টের রেকর্ডে ভাগ বসালেন ফার্নান্দেজ
মুমিনুলকে ছাড়িয়ে মুশফিকের রেকর্ডগড়া সেঞ্চুরি
৪০ বছরের আধিপত্য ভাঙল না, ২২৬ দিন শীর্ষে থেকেও শেষ দিনে শিরোপা হাতছাড়া হার্টসের
সাজিদ খানের তাণ্ডবে বড় লিড পেলো না বাংলাদেশ
নতুন কুঁড়ি স্পোর্টসের ঢাকা অঞ্চলের আনুষ্ঠানিক যাত্রা শুরু
এফএ কাপ ফাইনালে চেলসিকে হারিয়ে শিরোপা জিতল ম্যান সিটি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ