কুমিল্লার ৪৫৪ জন গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল বিতরণ

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লার ৪৫৪ জন গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল বিতরণ
মঙ্গলবার, ২৩ মে ২০২৩



কুমিল্লার ৪৫৪ জন গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল বিতরণ

প্রত্যন্ত অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের কাজের গতিশীলতা বাড়াতে কুমিল্লার ১৭ উপজেলার ৪৫৪ জন গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। আজ সকাল ১০টায় কুমিল্লা জেলা প্রশাসন কার্যালয়ে গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে এসব বাই সাইকেল বিতরণ করা হয়।
এসময় কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, গ্রাম পুলিশ আমাদের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন ঘটনা ও প্রয়োজনে সাধারণ মানুষকে সহায়তার পাশাপাশি আইন শৃঙ্খলাবাহিনী ও প্রশাসনকে সহায়তা করে থাকে। বাল্য বিয়ে রোধ, জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে সচেতনতা, আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সংগ্রহ ও প্রদানসহ নানান গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন। এর আগে এ পুলিশ সদস্যদের ইউনিফর্মের পোশাক এবং জুতা দেয়া হয়েছিলো। এখন পর্যায়ক্রমে বাই সাইকেল দেয়া হলো।
এ সময় উপস্থিত ছিলেন-স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ-পরিচালক অর্পনা বৈদ্য, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বডুয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, সহকারী কমিশনার দেবাশীষ অধিকারিসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:০৮:৫৫   ৩৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ