বঙ্গবন্ধু বাঙালি জাতিকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছেন : প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধু বাঙালি জাতিকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছেন : প্রবাসী কল্যাণ মন্ত্রী
মঙ্গলবার, ২৩ মে ২০২৩



বঙ্গবন্ধু বাঙালি জাতিকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছেন : প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বঙ্গবন্ধু ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির মাধ্যমে বাঙালি জাতিকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার সংগ্রামের অনুপ্রেরণা। তিনি সারাজীবন নির্যাতিত মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন।
তিনি মন্ত্রণালয়ের আয়োজনে প্রবাসী কল্যাণ ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর অনুপ্রেরণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখছেন। দেশের লাখ লাখ গৃহহীন মানুষকে জমিসহ ঘর প্রদান করে গৃহহীন মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। তিনি সবাইকে ভিশন ২০৪১ বাস্তবায়নে কাজ করার আহ্বান জানিয়েছেন।
সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সভাপতিত্বে আলোচনা সভায় আরোও বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো: শহিদুল আলম, বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক ড. আনোয়ার হোসেন মল্লিক।

বাংলাদেশ সময়: ২২:৫২:১৭   ৩৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মোবাইল আসক্তি থেকে ফিরে আসতে হবে: সাখাওয়াত
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা রহস্য উন্মোচন, আসামির স্বীকারোক্তি
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের
সরিষাবাড়ীতে ১২ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ফিরোজ গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ