রাজধানীতে ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৪৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৪৩
বুধবার, ২৪ মে ২০২৩



রাজধানীতে ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৪৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বুধবার (২৪ মে) সকাল ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে এক হাজার ৬৬৩ পিস ইয়াবা, ২৯৮ গ্রাম হেরোইন, ৭ কেজি ৮৫ গ্রাম গাঁজা ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৫৮:০৯   ৩২৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রমে সন্তোষপ্রকাশ
ইটপাথরের শহরে প্রকৃতির ছোঁয়া: কালকিনিতে কামাল হাওলাদারের নান্দনিক ছাদ বাগান পরিদর্শন করলেন শিক্ষক ও সাংবাদিকরা
কৃষকের ভালোবাসায় সিক্ত হয়ে বিদায়, আলফাডাঙ্গায় কৃষি কর্মকর্তা মেহেদী হাসানকে সংবর্ধনা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
যুবসমাজকে দক্ষ মানবসম্পদ ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
আল-সায়েদের বিজয়ে কর্ণাটকে উল্লাস
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী
গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহিদ জিয়া, এ শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী
ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ