রাঙ্গামাটির সব উপজেলায় পৌঁছে গেছে নির্বাচনী ব্যালট

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটির সব উপজেলায় পৌঁছে গেছে নির্বাচনী ব্যালট
শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬



রাঙ্গামাটির সব উপজেলায় পৌঁছে গেছে নির্বাচনী ব্যালট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার সব উপজেলায় পাঠানো হয়েছে।

শুক্রবার দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসকের হিসার শাখা হতে এসব ব্যালট দেয়া হয়। স্ব স্ব উপজেলা নির্বাচন অফিসার ব্যালট পেপার বুঝ নিয়ে কড়া পুলিশি পাহাড়ায় নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

উপজেলাগুলো হচ্ছে বরকল, লংগদু, বাঘাইছড়ি, জুরাছড়ি, বিলাইছড়ি, কাউখালী, রাজস্থালী, নানিয়ারচর, কাপ্তাই ও রাঙ্গামাটি সদর।

বিলাইছড়ি উপজেলা নির্বাচন অফিসার মো. সালেহ আহাম্মদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার বুঝে নিলাম। ব্যালট পেপারগুলো কড়া নিরাপত্তায় নিয়ে যাচ্ছি। গন্তব্য পৌছানর পর এগুলো সহকারী রিটানিং কর্মকর্তার জিম্মায় রাখা হবে।

এবারের নির্বাচনে রাঙ্গামাটি আসনে ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন ভোটার ২১৩টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বাংলাদেশ সময়: ১৬:৪২:৪৪   ১৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


চাঁদার লাখ লাখ টাকা যেভাবে সংগ্রহ করতেন সন্ত্রাসী ডেভিড ইমন
উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত
বিশ্বমঞ্চে বাংলাদেশকে পরিচিত করতে চাই : শিক্ষামন্ত্রী
কুরিয়ারে পাঠানো হচ্ছিল ‘ব্লুটুথ স্পিকার’, খুলতেই মিলল ১১ হাজার ইয়াবা
দেশের ক্রীড়া উন্নয়নে প্রান্তিক পর্যায় থেকে প্রতিভা খুঁজে আনতে চাই : মীর হেলাল
ধামা ইলিয়াছের দেওয়া তথ্যেই গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন: এসপি মাসুদ
‘আন্তর্জাতিক মানে উন্নীত হবে চট্টগ্রাম চিড়িয়াখানা’
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: আবদুল আউয়াল মিন্টু
কাপ্তাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ফেনী সীমান্তে ৬৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ