জয়ের খোঁজে রাতে মাঠে নামছে ব্রাজিল

প্রথম পাতা » খেলাধুলা » জয়ের খোঁজে রাতে মাঠে নামছে ব্রাজিল
বুধবার, ২৪ মে ২০২৩



জয়ের খোঁজে রাতে মাঠে নামছে ব্রাজিল

পাঁচবারের চ্যাম্পিয়ন দল ব্রাজিল। সেটি জাতীয় দল এবং অনূর্ধ্ব-২০ দলের জার্সিতে। তবে চলতি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে নিজেদের সেরা পারফরমেন্স করতে পারেনি লাতিন আমেরিকার দেশটি। এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে রাতে মাঠে ডমিনিকা রিপাবলিকের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল।

বুধবার (২৪ মে) রাত ৩টায় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও ডমিনিকা রিপাবলিক। নিজেদের প্রথম ম্যাচে এই দুটি দলই হার দেখেছে। এবার হারলেই চলতি বিশ্বকাপ থেকে বিদায় হতে পারে সেলেসাও বাহিনীর।

নিজেদের প্রথম ম্যাচে ইতালির বিপক্ষে ৩-২ গোলে হেরেছে ব্রাজিল। অন্যদিকে পরপর দুই ম্যাচ জয়ে আর্জেন্টিনার পরবর্তী পর্ব নিশ্চিত হয়েছে। দলটি ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে। পরের পর্ব অনেকটাই নিশ্চিত হয়েছে গ্রুপটির অন্য দল নিউজিল্যান্ডের।

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ২৪টি দল ৬টি গ্রুপে ভাগ হয়ে গ্রুপপর্বে লড়াই করছে। প্রতিটি গ্রুপ থেকে ২টি করে মোট ১২টি ও তৃতীয় স্থানে থাকা সেরা ৪টি দল যাবে নকআউট পর্বে। এরপর শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে ১১ জুন অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

বাংলাদেশ সময়: ১২:০০:০৪   ২৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


আর্জেন্টিনার ম্যাচ কখন, কীভাবে দেখবেন
ঘুরে দাঁড়িয়ে ভারতকে রুখে দিল বাংলাদেশ
গোল হজম করলেও জয় নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা
১০ জনের ফ্রান্সের কাছে হারল ব্রাজিল
বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইতালি
ভিয়েতনামকে হারিয়ে এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের সোনা জয়
প্রীতি ম্যাচে ভিয়েতনামের কাছে ৩ গোলে হারল বাংলাদেশ
ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
ব্রাজিলের পর মাঠে নামছে আর্জেন্টিনা: কবে, কোথায়, কীভাবে দেখবেন
মৌসুম শেষেই অ্যানফিল্ডকে বিদায় জানাবেন সালাহ!

News 2 Narayanganj News Archive

আর্কাইভ