জামালপুরে ভুট্টাক্ষেতে মিলল হাত বাঁধা নারীর মরদেহ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ভুট্টাক্ষেতে মিলল হাত বাঁধা নারীর মরদেহ
শুক্রবার, ২৬ মে ২০২৩



জামালপুরে ভুট্টাক্ষেতে মিলল হাত বাঁধা নারীর মরদেহ

জামালপুরের মাদারগঞ্জে ভুট্টাক্ষেত থেকে হাত বাঁধা অজ্ঞাত এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার জোরখালী ইউনিয়নের ফুলজোড় এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে উপজেলার জোরখালী ইউনিয়নের ফুলজোড় এলাকার একটি ভুট্টাক্ষেতে অজ্ঞাত এক নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশটি জামালপুর মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে জামালপুর পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশের পুলিশ পরিদর্শক রকিবুজ্জামান তালুকদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যা। নিহতের পরিচয় জানা যায়নি। নিহতের পরিচয় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে শনাক্ত করা হবে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার করে কেউ লাশ ভুট্টাক্ষেতে ফেলে গেছে। এছাড়াও নিহতের হাত-পাসহ শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:২২:৪৮   ৩৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রুহুল কবির রিজভীর
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য মন্ত্রী
সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী
অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ