ঢাকায় ওআইসি মহাস‌চিব, যাবেন রো‌হিঙ্গা ক্যাম্পে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকায় ওআইসি মহাস‌চিব, যাবেন রো‌হিঙ্গা ক্যাম্পে
শনিবার, ২৭ মে ২০২৩



ঢাকায় ওআইসি মহাস‌চিব, যাবেন রো‌হিঙ্গা ক্যাম্পে

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা পাঁচ দিনের সফরে ঢাকায় এসেছেন।

শ‌নিবার (২৭ মে) ঢাকায় পৌঁছান তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে হিসেইন ব্রাহিম তাহাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থার মহাপরিচালক ওয়াহিদা আহমেদ ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভাইস-চ্যান্সেলর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম।

রোববার (২৮ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ করবেন তিনি। এ দিন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের স‌ঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া ওআইসি মহাস‌চিব কক্সবাজারে রো‌হিঙ্গা ক‌্যা‌ম্পও প‌রিদর্শন করবেন।

হিসেইন তাহা আগামী ৩০ মে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩৫তম সমাবর্তনে বক্তব্য দেবেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:৫৩   ৩৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪
এসএসসি বৃত্তি-২০২৬ কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর ৮ শিক্ষার্থী সাধারণ বৃত্তি অর্জন
সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর
আজ আন্তর্জাতিক শেফ দিবস
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ভারতের সঙ্গে বাংলাদেশে পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই: দীনেশ ত্রিবেদী
দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম
আমি কোনো ব্যক্তি বা দলের লাভের জন্য কাজ করি না: ডেপুটি স্পিকার
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ